সব শিক্ষাপ্রতিষ্ঠানে মুজিবনগর দিবস উদযাপনের নির্দেশ

১৬ এপ্রিল ২০২৪, ০৯:৫৫ AM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৮ PM
সব শিক্ষাপ্রতিষ্ঠানে মুজিবনগর দিবস উদযাপনের নির্দেশ

সব শিক্ষাপ্রতিষ্ঠানে মুজিবনগর দিবস উদযাপনের নির্দেশ © ফাইল ছবি

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মুজিবনগর দিবস উদযাপনের নির্দেশ দিয়েছে সরকার। সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে দিবসটি উপলক্ষে আলোচনা সভা, মোনাজাত ও প্রার্থনার আয়োজন করতে বলা হয়েছে।

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা এবং কারিগরি ও মাদ্রাসা বিভাগ থেকে এ নির্দেশনা দেওয়া হয়েছে। ফলে দেশের সব প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদরাসা, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ে এ দিবস উদযাপন করা হবে।

নির্দেশনায় বলা হয়েছে, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভার কার্যবিবরণী অনুযায়ী- শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে আগামী ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন করতে হবে।

এছাড়া ওইদিন মুজিবনগর দিবসের তৎপর্য তুলে দরে ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করতে হবে। এছাড়া দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত/প্রার্থনা করতে হবে।

প্রতিবছর ১৭ এপ্রিল বাংলাদেশে মুজিবনগর দিবস পালিত হয়। এ দিবসটি একটি স্বাধীন ভূখণ্ড হিসাবে বাংলাদেশের অভ্যূদয়ের সাথে বিশেষভাবে সম্পৃক্ত। মুক্তিযুদ্ধের কিছুদিনের মধ্যেই ১৯৭১ সালের ১০ এপ্রিল গঠিত হয় বাংলাদেশের প্রথম প্রবাসী সরকার, যা মুজিবনগর সরকার নামে পরিচিত।

এরপর ১৭ এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা (বর্তমান উপজেলা মুজিবনগর) গ্রামের আমবাগানে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করেছিলো। 

 
জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ১ম বর্ষ পরীক্ষার ফরমপূরণের …
  • ০৫ মে ২০২৬
চবি ছাত্র অধিকার পরিষদের নেতৃত্বে রোমান-সবুজ
  • ০৫ মে ২০২৬
জকসুর ক্রীড়া সম্পাদকের পদত্যাগপত্র জমা, ‘গৃহীত হয়নি’ জানালে…
  • ০৫ মে ২০২৬
নায়ক-নায়িকাদের কে জিতলেন, কে হারলেন?
  • ০৫ মে ২০২৬
‎চীনে ঢাবি শিক্ষার্থী ফয়সালের স্বর্ণজয়
  • ০৫ মে ২০২৬
জাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে দোকান দখল ও জুলাই শহীদের বাবাকে…
  • ০৫ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9