সরকারি মাধ্যমিক শিক্ষকদের বদলি নীতিমালা

শিক্ষকদের এক বছর দুর্গম এলাকায় চাকরি বাধ্যতামূলক, বদলির আবেদন অক্টোবরে

০৫ এপ্রিল ২০২৪, ০৪:২১ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:০৬ PM
শ্রেণিকক্ষে শিক্ষক

শ্রেণিকক্ষে শিক্ষক © ফাইল ছবি

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলির নীতিমালা প্রকাশিত হয়েছে। নীতিমালা অনুযায়ী পার্বত্য কিংবা দুর্গম এলাকায় বদলি করা হলে তাকে সেখানে অন্তত এক বছর চাকরি করতে হবে। এরপর তিনি বদলির সুযোগ পাবেন। প্রতি বছর অক্টোবর মাসে অনলাইনে বদলি আবেদন করা যাবে।

বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব রহিমা আক্তার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নীতিমালা প্রকাশ করা হয়।

প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়, মাধ্যমিক স্তরে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণ ও প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখার লক্ষে সরকারি শিক্ষকদের বদলি নীতিমালা না থাকায় এবং বদলি-পদায়নের ক্ষেত্রে বিদ্যমান পরিপত্র-অফিস আদেশ যুগোপযোগী করার উদ্দেশে এই নীতিমালা প্রণয়ন করা হলো।
 
নীতিমালার আওতা নিয়ে বলা হয়েছে, শিক্ষার মাধ্যমিক স্তরের সরকারি শিক্ষকদের বদলি-পদায়নের ক্ষেত্রে এই নীতিমালা প্রযোজ্য হবে, সরকার জনস্বার্থে যেকোনো সময় যেকোনো শিক্ষককে বদলি-পদায়ন করতে পারবে।

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি নীতিমালা দেখতে এখানে ক্লিক করুন
 
বদলির সময়কাল নিয়ে বলা হয়েছে, প্রতি শিক্ষাবর্ষে শুধুমাত্র অক্টোবর মাসে আগ্রহী শিক্ষকদের বদলির আবেদন করতে পারবেন। এই সময়সীমা ব্যতীত অন্য কোনো সময়ে বদলির জন্য আবেদন করা যাবে না। তবে, অনিবার্য পরিস্থিতিতে শুধু সিনিয়র সচিব বা সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বরাবর আবেদন করা যাবে।
 
প্রতি অক্টোবর মাসে শিক্ষকদের যুক্তিযুক্ত কারণে যথাযথ কর্তৃপক্ষের কাছে নিম্নলিখিত শর্তে সরাসরি (অনলাইনে) আবেদন করতে পারবেন। এই ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদনের দরকার নেই।
 
মহানগর ও জেলা সদরে কর্মরত শিক্ষকের চাকরি একই প্রতিষ্ঠানে টানা ৬ বছরের বেশি হলে তাকে নিজ জেলায় অথবা কর্মস্থলের পাশের জেলায় বদলি করা হবে।
 
বদলির ক্ষেত্রে আবেদনকারীর নিজ জেলা/পার্শ্ববর্তী জেলায় পদায়নে গুরুত্ব দেয়া, সহকারী শিক্ষকের শূন্য পদের বিপরীতে অন্য বিষয়ে শিক্ষক বদলি/পদায়ন না করা হবে।
 
আবেদনের শর্তে বলা হয়েছে, বর্তমান কর্মস্থলে চাকরিকাল তিন বছর পূর্ণ হতে হবে, বদলির জন্য উপযুক্ত কারণ থাকতে হবে।
 
আবেদন বিবেচনায় অনুসরণীয় বিষয় সর্ম্পকে বলা হয়েছে, অর্গানোগ্রাম অনুযায়ী বিষয়ভিত্তিক সহকারী শিক্ষকের শূন্যপদের বিপরীতে অন্য বিষয়ের শিক্ষক বদলি-পদায়ন করা যাবে না।  
 
এ ছাড়াও সমতলের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের কোনো শিক্ষককে পার্বত্য (রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি) অঞ্চলে এবং দুর্গম চর ও হাওর অঞ্চলে বদলি করা হলে তাকে এক বছর সেখানে চাকরি করতে হবে। এরপর তিনি অন্য জেলায় বদলির আবেদন করতে পারবেন। 
 
এদিকে দেশের সরকারি মাধ্যমিক শিক্ষকেরা বদলির নীতিমালা তৈরির উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তারা বলেন এতে বিদ্যালয়ে বিষয়ভিত্তিক শিক্ষকের ভারসাম্য রক্ষা হবে, যা পাঠদান কার্যক্রমে গতিশীলতা আনবে। তবে বছরে দুবার বদলির আবেদনের সুযোগ রাখা উচিত।

জাইমা রহমান চেলসির নারী দলে গোলকিপার হিসেবে সুযোগ পেয়েছিলেন
  • ২২ মার্চ ২০২৬
‘ঈদের নতুন জামা লুকিয়ে রাখতাম’
  • ২২ মার্চ ২০২৬
হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের
  • ২২ মার্চ ২০২৬
ব্যক্তিগত জীবন বাদ দিয়ে হলেও শিক্ষায় মনোনিবেশ করতে হবে আমাক…
  • ২২ মার্চ ২০২৬
বিরক্ত হয়ে অনেকে সাংবাদিক পরিচয় দিতে লজ্জা পান: তথ্যমন্ত্রী
  • ২২ মার্চ ২০২৬
ঢাবিতে ছাত্রলীগের বিক্ষোভ, ব্যবস্থা নিতে পুলিশকে আলটিমেটাম
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence