বিসিএস কারিগরি শিক্ষা ক্যাডারের ৪৯ শিক্ষক পেলেন পদোন্নতি

০৫ এপ্রিল ২০২৪, ১২:৩৬ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:০৬ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ছবি

পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউটের বিসিএস কারিগরি শিক্ষা ক্যাডারভুক্ত ৪৯ জন শিক্ষককে পদোন্নতি দেওয়া হয়েছে। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে টেক সিভিল বিভাগের ৯ জন রয়েছেন। এ ছাড়া টেক মেকানিক্যালের ২২ জন এবং টেক ইলেকট্রিক্যালের আছেন ১৮ জন শিক্ষক।

এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, কারিগরি শিক্ষা অধিদপ্তরের পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউটের বিসিএস (কারিগরি শিক্ষা) ক্যাডারভুক্ত ইনস্ট্রাক্টর (টেক) ও ওয়ার্কশপ সুপারিনটেনডেন্টের (টেক) ৪৯ জন শিক্ষক-কর্মকর্তাদের পদোন্নতি দিয়ে ইনস্ট্রাক্টর পদে নবম গ্রেডের বেতন স্কেল দেওয়া হয়েছে।

আরো পড়ুন: দুই পাবলিক বিশ্ববিদ্যালয়ে যুক্ত হলো ৯ সরকারি কলেজ

পদোন্নতিপ্রাপ্ত শিক্ষক-কর্মকর্তাদের পদায়ন করা কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়। তালিকা দেখতে এখানে ক্লিক করুন।

শিক্ষামন্ত্রীর নির্দেশে বদলির পরও যোগদান করতে দিচ্ছেন না প্…
  • ১২ আগস্ট ২০২৬
বিএনপি কর্মীকে গুলি করে হত্যা
  • ১২ আগস্ট ২০২৬
বিএসপিইউএ ওয়েবিনার: গবেষণাপত্র প্রত্যাহার ও গবেষণা সততা রক্…
  • ১২ আগস্ট ২০২৬
মামলা তুলে নিতে হুমকির অভিযোগ তুলে আত্মহত্যার চেষ্টা শিক্ষি…
  • ১২ আগস্ট ২০২৬
উপকূলের কাছে ফের লঘুচাপ, চার বন্দরে সতর্ক সংকেত
  • ১২ আগস্ট ২০২৬
জুলাই চেতনাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এনে ঢাবি শিক্ষকদের ত…
  • ১২ আগস্ট ২০২৬