নতুন শিক্ষা পদ্ধতিতে প্রশিক্ষিত শিক্ষকের প্রয়োজন: শিক্ষামন্ত্রী

০২ এপ্রিল ২০২৪, ০৮:৪৮ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:০৯ PM
শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী © ফাইল ছবি

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, বর্তমানের শিক্ষা পদ্ধতির মাধ্যমে আমাদের অটিজম শিশুরা আরো বেশি শিখতে পারবেন। তবে সেখানে প্রশিক্ষিত শিক্ষকের প্রয়োজন। আমরা বিশ্বাস করি এই নতুন শিক্ষাক্রমের মাধ্যমে সাধারণ যে শিক্ষার্থীরা আছেন তারাও উপলব্ধি করতে পারবেন। দলগত কাজ করলে প্রতিবন্ধী শিক্ষার্থীরা মূল ধারায় ফিরতে পারবেন। 

মঙ্গলবার (০২ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আয়োজনে বিশ্ব অটিজম দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, আপনারা ন্যাশনাল একাডেমি ফর অটিজম অ্যান্ড নিউরোডেভেলপমেন্টাল ডিজএবিলিটিজ (নায়েম)- এর নাম শুনেছেন। সেটার ডিজাইন আমাদের প্রধানমন্ত্রী দেখেছেন। সেখান থেকে আমাদের সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের প্রস্তুত করা হবে। 

এখানে শুধুমাত্র অটিজম শিক্ষার্থীদের দেখাশোনা হবে তা না। শিক্ষকদের প্রশিক্ষণ দেয়া হবে। যারা প্রশিক্ষণ পাবেন তারা সেখান থেকে মাস্টার ট্রেইনার হবেন। তারা সারা দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে আমাদের অটিস্টিক সন্তানদেরকে কীভাবে মূল ধারায় আনা যায় সে লক্ষে কাজ করবেন। যাতে তারা সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন সে ব্যবস্থা করবেন। 

অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণায়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শিক্ষামন্ত্রীর নির্দেশে বদলির পরও যোগদান করতে দিচ্ছেন না প্…
  • ১২ আগস্ট ২০২৬
বিএনপি কর্মীকে গুলি করে হত্যা
  • ১২ আগস্ট ২০২৬
বিএসপিইউএ ওয়েবিনার: গবেষণাপত্র প্রত্যাহার ও গবেষণা সততা রক্…
  • ১২ আগস্ট ২০২৬
মামলা তুলে নিতে হুমকির অভিযোগ তুলে আত্মহত্যার চেষ্টা শিক্ষি…
  • ১২ আগস্ট ২০২৬
উপকূলের কাছে ফের লঘুচাপ, চার বন্দরে সতর্ক সংকেত
  • ১২ আগস্ট ২০২৬
জুলাই চেতনাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এনে ঢাবি শিক্ষকদের ত…
  • ১২ আগস্ট ২০২৬