অটোমেশনের মাধ্যমে এমপিওভুক্ত করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

০৩ মার্চ ২০২৪, ০৬:০৩ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৬ AM
শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী © সংগৃহীত

অটোমেশন পদ্ধতিতে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির কাজটি করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। রোববার (৩ মার্চ) জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে মোরশেদ আলমের লিখিত প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

শিক্ষামন্ত্রী বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০২১-এর আলোকে কাম্য শিক্ষার্থীর সংখ্যা, পাসের হার, প্রাপ্যতা ও প্রয়োজনীয় যোগ্যতার ভিত্তিতে এমপিওভুক্ত করা হয়ে থাকে। শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা একটি চলমান প্রক্রিয়া। 

আরো পড়ুন: এক যুগে প্রাথমিকে দুই লাখ ৩৮ হাজার শিক্ষক নিয়োগ

এমপিওভুক্তির কাজটি বর্তমানে ডিজিটাল পদ্ধতিতে অটোমেশনের মাধ্যমে করা হচ্ছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সময়ে সময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে এমপিওভুক্ত করা হয়ে থাকে।

এমপি নুরুন্নবী চৌধুরীর অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বর্তমানে এডিপিতে ৫৮টি প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়েছে।

সব পক্ষকে নিয়ে চুয়েটের অচলাবস্থার স্থায়ী সমাধানের চেষ্টা চল…
  • ০১ অক্টোবর ২০২৬
কোঅর্ডিনেটর নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন, কর্মস্থল ঢাকা, আবে…
  • ০১ অক্টোবর ২০২৬
১০ ডাকাতি মামলার পলাতক আসামি আব্দুল মালেক গ্রেপ্তার
  • ০১ অক্টোবর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের এমপিওর চেক ছাড়, বেতন পাবেন যেদিন
  • ০১ অক্টোবর ২০২৬
৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার
  • ০১ অক্টোবর ২০২৬
১৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের উদ্ব…
  • ০১ অক্টোবর ২০২৬