সরকারি কলেজে অধ্যক্ষ-উপাধ্যক্ষদের বদলি-পদায়নের আবেদন শুরু

২০ অক্টোবর ২০২৩, ১২:২৮ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৩০ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ছবি

বিসিএস শিক্ষা ক্যাডারের অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ পদে বদলিতে অনলাইন আবেদন শুরু হয়েছে। আজ শুক্রবার থেকে (২০ অক্টোবর) থেকে ৩০ অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে। এর আগে বুধবার (১৮ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি জারি করা হয়।

বিজ্ঞপ্তি বলা হয়েছে, আবেদনের এ ধাপে বিসিএস ১৪ থেকে ১৬তম ব্যাচের অধ্যাপক পদমর্যাদার কর্মকর্তারা আবেদন করতে পারবেন। শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের সরকারি কলেজের শিক্ষক বদলি ও পদায়ন নীতিমালা-২০২০ অনুযায়ী অনলাইনে আবেদন দাখিল করতে হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ওয়েবসাইটের www.shed.gov.bd ও www.dshe.gov.bd লিংক ব্যবহার করে অনলাইনে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে জমা দেওয়া আবেদনগুলো অধ্যক্ষ-উপাধ্যক্ষ বা প্রতিষ্ঠানপ্রধান ৩১ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর পাঠাতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬
হাসিনার জন্মদিন পালন করে ফেসবুকে প্রচার, স্কুল থেকে শিক্ষার…
  • ০১ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে এনসিপির স্লোগানের ভিডিওতে লাইক দিয়ে স্…
  • ০১ অক্টোবর ২০২৬
ফেসবুকে ছড়াল এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের তথ্য সংগ্রহের …
  • ০১ অক্টোবর ২০২৬
তুরাগ নদ থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • ০১ অক্টোবর ২০২৬
শ্রেণিকক্ষে ঢুকে ছাত্রকে শূন্যে তুলে আছাড় দিলেন সহপাঠীর অভি…
  • ০১ অক্টোবর ২০২৬