কর্মবিরতি প্রত্যাহার করল শিক্ষা ক্যাডাররা

১৫ অক্টোবর ২০২৩, ০২:১০ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৪২ PM
শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে সমিতির নেতারা

শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে সমিতির নেতারা © ফাইল ফটো

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করেছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি। আজ রোববার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সমিতির সভাপতি প্রফেসর মো: শাহেদুল খবির চৌধুরী এবং মহাসচিব মো: শওকত হোসেন মোল্যা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিসিএস সাধারণ শিক্ষা সমিতি শিক্ষা ক্যাডারের যৌক্তিক দাবিসমূহ আদায়ের লক্ষ্যে সংবাদ সম্মেলন, কর্মবিরতিসহ ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছে। এ পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে গতকাল রাত ৮টায় সমিতির একটি প্রতিবিধিদলের সাথে আলোচনার আমন্ত্রণ জানান।

আলোচনায় শিক্ষামন্ত্ৰী আমাদের সকল দাবিই যৌক্তিক বলে উল্লেখ করেন। এসকল দাবি পূরণে তিনি তাঁর পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা থাকবে বলে সমিতি নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন। তিনি পর্যায়ক্রমে এ দাবিগুলো বাস্তবায়ন সম্ভব বলে মত দেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শিক্ষামন্ত্রীর সুনির্দিষ্ট আশ্বাসের প্রেক্ষিতে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি আহুত আগামী ১৭ অক্টোবর ও ১৯ অক্টোবরের সর্বাত্মক কর্মবিরতি কর্মসূচি স্থগিত করা হলো ।

আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬
হাসিনার জন্মদিন পালন করে ফেসবুকে প্রচার, স্কুল থেকে শিক্ষার…
  • ০১ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে এনসিপির স্লোগানের ভিডিওতে লাইক দিয়ে স্…
  • ০১ অক্টোবর ২০২৬
ফেসবুকে ছড়াল এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের তথ্য সংগ্রহের …
  • ০১ অক্টোবর ২০২৬
তুরাগ নদ থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • ০১ অক্টোবর ২০২৬
শ্রেণিকক্ষে ঢুকে ছাত্রকে শূন্যে তুলে আছাড় দিলেন সহপাঠীর অভি…
  • ০১ অক্টোবর ২০২৬