ভিসা নীতি বিদেশগামী শিক্ষার্থীদের ওপর কোনো প্রভাব ফেলবে না: শিক্ষামন্ত্রী

২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৫:১৩ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৫৭ PM
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন শিক্ষামন্ত্রী

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন শিক্ষামন্ত্রী © সংগৃহীত

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ভিসা নীতি বিদেশগামী শিক্ষার্থীদের ওপর কোনো প্রভাব ফেলবে না। কারণ তারা খুব আগ্রহী যাতে বাংলাদেশের শিক্ষার্থীরা তাদের দেশে যায়। তাদের দেশের অনেক বিশ্ববিদ্যালয় বিদেশি শিক্ষার্থীদের ফি’র ওপর নির্ভরশীল।

আজ বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপরে সিলেট জেলা স্টেডিয়ামে ৫০তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী আরও বলেন, নির্বাচনের ক্ষেত্রে ভিসা নীতি কোনো প্রভাব ফেলবে না। সংবিধান অনুযায়ী সুষ্ঠু ও অবাধ নির্বাচন হবে। আমাদের স্বাধীন নির্বাচন কমিশন আছে। নির্বাচন কমিশন সেই নির্বাচন করবে আর সংবিধান অনুযায়ী সরকার সব ধরনের সহযোগিতা করবে।

এর আগে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে সোনার মানুষ প্রয়োজন। আমাদের প্রতিটি শিক্ষার্থীকে সোনার মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হলে স্মার্ট নাগরিক প্রয়োজন। সততা ও যোগ্যতায় স্মার্ট হতে হবে। সোনার বাংলার জন্য, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে আমরা এগিয়ে যাব।

শিক্ষামন্ত্রী বলেন, আমরা দীর্ঘ গবেষণা ও সবার মতামত নিয়ে শিক্ষাক্রম প্রণয়ন ও বাস্তবায়ন করেছি। এই শিক্ষাক্রম শিক্ষার্থীদের মুখস্ত বিদ্যা থেকে সরিয়ে বুঝতে এবং বাস্তব ক্ষেত্রে তা প্রয়োগ করতে শেখাবে। এ ব্যাপারে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে কোনো কোনো মহল। তবে আমি সবাইকে আহ্বান জানাবো, কারও কথায় বিভ্রান্ত হবেন না। বিভ্রান্ত হওয়ার কোনো অবকাশও নেই। এই শিক্ষাক্রম রূপকল্প ২০৪১ বাস্তবায়নের উপযোগী নাগরিক গড়ে তুলতে সাহায্য করবে।

বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির সভাপতি এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেন এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান প্রমুখ।

সাউথইস্ট ইউনিভার্সিটি ও ব্রিটিশ কাউন্সিলের মধ্যে সমঝোতা স্ম…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
৫০ বছর ধরে তৈরি প্রাণ গোপালকে বিনিময় ছাড়াই নিয়ে নিয়েছে ভারত!
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন শুরু ও…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
সংস্কারের জনক ও বাহক বিএনপি, নব্য সংস্কারবাদীদের অপপ্রচার ব…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকড: বঙ্গভবন যাচ্ছে জামায়াতের প্র…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ছাত্রদলের নেতাকে বহিষ্কার
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬