দেশের উচ্চশিক্ষা এখন আন্তর্জাতিক মানের: শিক্ষামন্ত্রী

২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫১ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৫৯ PM
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি © সংগৃহীত

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, দেশের উচ্চশিক্ষাকে আন্তর্জাতিক মানের করা হয়েছে। শিক্ষা ও জীবনচর্চার সমন্বয় হলে বাস্তব জীবনে তা প্রয়োগ করা সম্ভব হবে। আজ মঙ্গলবার হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের স্মার্ট এ্যাপস ও শিক্ষা কার্যক্রম উদ্বোধন শেষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি। 

শিক্ষামন্ত্রী বলেন, পূর্বে গতানুগতিক শিক্ষা এবং জীবন চর্চার সাথে কোন মিল ছিলনা। এখন শিক্ষা ব্যবস্থায় নানা বিষয় সম্প্রসারণ করা হয়েছে। শিক্ষার্থীরা চর্চার মাধ্যমে তা শিখছে ।

তিনি বলেন, গত ২০০৯ সালে দেশে কারিগরী শিক্ষার হার ছিল ১ শতাংশ। এখন তা বেড়ে হয়েছে ১৭ শতাংশ। আমরা তা আরও বাড়াতে প্রতিটি উপজেলায় কারিগরি স্কুল ও কলেজ প্রতিষ্ঠার প্রকল্প গ্রহণ করেছি।

তিনি আরও বলেন, ছাত্রছাত্রীর সফট স্কিল বৃদ্ধির জন্য উদ্যোগ নেয়া হয়েছে। হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস হলেও ছাত্র-ছাত্রীরা যাতে দক্ষতা এবং উন্নত শিক্ষা থেকে বঞ্চিত না হয় তার ব্যবস্থা করা হয়েছে। এই বিশ্ববিদ্যালয়ের ডিপিপি তৈরি করার পর কাজ অনেক দূর এগিয়েছে। প্রি-একনেক ও একনেক অনুমোদন হওয়ার পর অচিরেই ভূমি অধিগ্রহণ ও স্থায়ী ক্যাম্পাস এর কাজ শুরু হবে। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আবদুল বাসেত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মো: আবু জাহির, হবিগঞ্জ-২ আসনের অ্যাডভোকেট আব্দুল মজিদ খান, হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো: আলমগীর চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম ও হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. অরুণ কুমার বর্মন প্রমুখ। 

এর আগে শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বিশ্ববিদ্যালয়ের নামফলক উন্মোচন করেন এবং বেলুন উড়িয়ে উদ্বোধন ঘোষণা করেন।

সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতাকর্মীরা, রক্ষা পেলেন এমপি
  • ১২ আগস্ট ২০২৬
গায়ের জোর নয়, মেধা নিয়ে প্রতিযোগিতা চাই: শিবির সভাপতি
  • ১২ আগস্ট ২০২৬
বড় সুখবর পেলেন বাবর আজম
  • ১২ আগস্ট ২০২৬
ওমানের শ্রমবাজার খোলা নিয়ে বাংলাদেশ দূতাবাসের সতর্কবার্তা
  • ১২ আগস্ট ২০২৬
গেটস কেমব্রিজ স্কলারশিপে বিনা মূল্যে স্নাতকোত্তর-পিএইচডির স…
  • ১২ আগস্ট ২০২৬
হ্যালো ডিসিতে এখন সেবা পাচ্ছে প্রবাসীরাও
  • ১২ আগস্ট ২০২৬