শিক্ষক দিবসে যেসব কর্মসূচি পালন করতে হবে

২৬ সেপ্টেম্বর ২০২৩, ০২:৪৬ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৫৯ PM
শ্রেণি কক্ষে শিক্ষক

শ্রেণি কক্ষে শিক্ষক © ফাইল ফটো

আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত হবে। দিবসটি উপলক্ষে প্রাক্তন ও বর্তমান শিক্ষক, শিক্ষার্থী ও অংশীজনদের নিয়ে র‍্যালিসহ একাধিক কর্মসূচি পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ থেকে এই নির্দেশনা দেওয়া।  আদেশটি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে পাঠানো হয়েছে।

মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. মনিরুল ইসলাম মিলন স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানে নিজ উদ্যোগে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা এবং শিক্ষকদের প্রতি শিক্ষার্থীসহ সবার শ্রদ্ধাবোধ এবং সম্মান বৃদ্ধির জন্য সচেতনতা তৈরিতে প্রাক্তন এবং বর্তমানে কর্মরত শিক্ষক এবং শিক্ষার্থীসহ অংশীজনদের অংশগ্রহণে ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে সব শিক্ষা প্রতিষ্ঠান খোলা রেখে র‍্যালি, আলোচনা সভা, সেমিনারের ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত নেয়া হয়।

এ সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে।

জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬
হাসিনার জন্মদিন পালন করে ফেসবুকে প্রচার, স্কুল থেকে শিক্ষার…
  • ০১ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে এনসিপির স্লোগানের ভিডিওতে লাইক দিয়ে স্…
  • ০১ অক্টোবর ২০২৬