জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর ডিগ্রি নেবেন না প্রধানমন্ত্রী

১৫ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৫৩ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৮ PM
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা © ফাইল ফটো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডক্টর অব ল’জ ডিগ্রি গ্রহণে সম্মতি দেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহকারী সচিব শতরুপা তালুকদা স্বাক্ষরিত এক চিঠিতে জাতীয় বিশ্ববিদ্যালয়কে বিষয়টি জানানো হয়।
 
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে পাঠানো ওই চিঠিতে বলা হয়, ‘প্রধানমন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডক্টর অব ল’জ ডিগ্রি গ্রহণের বিষয়ে অনুশাসন দিয়েছেন। অনুশাসনে প্রধানমন্ত্রী জানিয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি। আমি দুঃখিত, সম্মতি (ডিগ্রি গ্রহণে) দিতে পারছি না।’ 
 
প্রধানমন্ত্রীর এ অনুশাসনের আলোকে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
 
জাতীয় বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, জাতীয় বিশ্ববিদ্যালয় বিশেষ একটি সমাবর্তন আয়োজনের পরিকল্পনা নিয়েছে। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডক্টর অব ল’জ ডিগ্রি দিতে একটি প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছিলো জাতীয় বিশ্ববিদ্যালয়। সেটি মন্ত্রণালয় হয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়েছিলো।

সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতাকর্মীরা, রক্ষা পেলেন এমপি
  • ১২ আগস্ট ২০২৬
গায়ের জোর নয়, মেধা নিয়ে প্রতিযোগিতা চাই: শিবির সভাপতি
  • ১২ আগস্ট ২০২৬
বড় সুখবর পেলেন বাবর আজম
  • ১২ আগস্ট ২০২৬
ওমানের শ্রমবাজার খোলা নিয়ে বাংলাদেশ দূতাবাসের সতর্কবার্তা
  • ১২ আগস্ট ২০২৬
গেটস কেমব্রিজ স্কলারশিপে বিনা মূল্যে স্নাতকোত্তর-পিএইচডির স…
  • ১২ আগস্ট ২০২৬
হ্যালো ডিসিতে এখন সেবা পাচ্ছে প্রবাসীরাও
  • ১২ আগস্ট ২০২৬