শিক্ষক নিয়োগে অনিয়ম দূরীকরণের সভা স্থগিত

১৩ সেপ্টেম্বর ২০২৩, ১১:২৪ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:০০ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ফটো

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক নিয়োগে অনিয়ম দূরীকরণের সভা স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মুহাম্মদ দেলোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-৩ শাখা কর্তৃক আজ বুধবার দিনব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (আমাই) এর হলরুমে “বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ/উপাধ্যক্ষ/প্রধান শিক্ষক/সহকারী প্রধান শিক্ষক নিয়োগে অনিয়ম দূরীকরণ এবং মানসম্মত প্রতিষ্ঠান প্রধান নিয়োগে করণীয় নির্ধারণ” সংক্রান্ত অনুষ্ঠিতব্য কর্মশালাটি অনিবার্যকারণে স্থগিত করা হলো।

৮০ পল্লী বিদ্যুৎ সমিতিতে নিরাপত্তা চেয়ে পুলিশকে চিঠি
  • ১২ আগস্ট ২০২৬
কলেজে ক্লাস শুরু হতে পারে ১২ নভেম্বর
  • ১২ আগস্ট ২০২৬
খুলে দেওয়া হলো নাফাকুমসহ দেশের ৪ পর্যটন স্পট
  • ১২ আগস্ট ২০২৬
ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা— দ…
  • ১২ আগস্ট ২০২৬
রাত ১টার মধ্যে মধ্যে ৬ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস
  • ১২ আগস্ট ২০২৬
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রুশ নাগরিকের মৃত্যু
  • ১২ আগস্ট ২০২৬