অস্থায়ী নিয়োগ পেলেন আরো ৬৫ শিক্ষক

২৪ আগস্ট ২০২৩, ১০:৪৬ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:০১ AM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ফটো

সরকারিকৃত দুটি কলেজের ৬৫ জন শিক্ষককে অস্থায়ীভাবে নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। 

গতকাল বুধবার ও গত মঙ্গলবার পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব তানজিলা খানম।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, নীলফামারীর জলঢাকার সরকারিকৃত শিমুলবাড়ী বঙ্গবন্ধু ডিগ্রি মহাবিদ্যালয়ের ৫১ জন ও টাঙ্গাইলের বাসাইল উপজেলার সরকারিকৃত জোবেদা রুবেয়া মহিলা কলেজের ১৪ জন শিক্ষককে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়েছে।


শিমুলবাড়ী বঙ্গবন্ধু ডিগ্রি মহাবিদ্যালয় ও জোবেদা রুবেয়া মহিলা কলেজ ২০১৮ সালের ৮ আগস্ট সরকারি করা হয়। কলেজ সরকারিকরণের তারিখ থেকে শিক্ষকরা অস্থায়ী নিয়োগ পেয়েছেন। শিক্ষকদের ‘সরকারিকৃত কলেজ শিক্ষক ও কর্মচারী আত্মীকরণ বিধিমালা-২০১৮’ অনুসারে অস্থায়ী নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

নিয়োগ প্রজ্ঞাপনে মন্ত্রণালয় বলছে, আত্তীকরণ বিধিমালা অনুসারে কর্তৃপক্ষের সন্তোষজনক প্রতিবেদন ও পিএসসির সুপারিশের ভিত্তিতে যথাযথ প্রক্রিয়ায় শিক্ষকদের চাকরি স্থায়ী করা হবে। কলেজে আত্তীকৃত কোনো শিক্ষক বদলি হতে পারবেন না।

পে-স্কেল নিয়ে নীতিগত সিদ্ধান্ত চূড়ান্ত করল সচিব কমিটি
  • ২৪ জুন ২০২৬
ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে ঢামেক প্রাঙ্গণে বৃক্ষরো…
  • ২৪ জুন ২০২৬
সরকারি হাসপাতালে দালালি করতে এসে গ্রেফতার দুই নারী
  • ২৪ জুন ২০২৬
দেশে ব্যাংক হিসাবের সংখ্যা ১৯ কোটি ৩২ লাখ 
  • ২৪ জুন ২০২৬
নগদ লিমিটেডে চাকরি, আবেদন ৫ জুলাই পর্যন্ত
  • ২৪ জুন ২০২৬
‘শোকর করতে হবে বরাদ্দের-প্রধানমন্ত্রীর, না হলে কঠিন আজাবের …
  • ২৪ জুন ২০২৬