তালিকা প্রকাশ

১২ কোটি টাকা বিশেষ অনুদান পেলেন ১০ হাজার শিক্ষক-শিক্ষার্থী

০৮ আগস্ট ২০২৩, ০৩:৫৪ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২০ AM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ফটো

দেশের ২৪০টি স্কুল-কলেজ এবং ১০ হাজারের বেশি শিক্ষক-শিক্ষার্থীকে বিশেষ অনুদানের অর্থ দেওয়ার জন্য মনোনীত করা হয়েছে। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তারা অনুদানের অর্থ পাবেন। গতকাল সোমবার বিশেষ অনুদানের জন্য নির্বাচিত শিক্ষক, শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

জানা গেছে, মোট ১০ হাজার ২২৬ জন শিক্ষক-শিক্ষার্থী অনুদানের অর্থ পাবেন। এর মধ্যে ৯ হাজার ৮২৬ জন শিক্ষার্থীকে অনুদানের টাকা দেয়া হয়েছে। এদের মধ্যে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির ৩ হাজার ৬৬৭ জন শিক্ষার্থীদের প্রত্যেকে ৮ হাজার টাকা করে দেয়া হয়েছে। ৯ম ও ১০ম শ্রেণির ২ হাজার ৬২১ জন শিক্ষার্থীদের প্রত্যেকে ৮ হাজার টাকা করে দেয়া হয়েছে। একাদশ ও দ্বাদশ শ্রেণির ১ হাজার ৮৬০ জন শিক্ষার্থীদের প্রত্যেকে ৯ হাজার টাকা করে এবং স্নাতক ও স্নাতকোত্তরের ১ হাজার ৬৭৮ জন শিক্ষার্থীদের প্রত্যেককে ১০ হাজার করে দেয়া হয়েছে।

এছাড়া ২৪০টি স্কুল-কলেজের প্রত্যেকটিকে ১ লাখ টাকা করে ২ কোট ৪০ লাখ টাকা দেয়া হয়েছে এ খাত থেকে। আর ৪০০ জন শিক্ষক-কর্মচারীর প্রত্যেককে ৩০ হাজার টাকা করে মোট ১ কোটি ২০ লাখ টাকা দেয় হয়েছে বিশেষ অনুদান বাবদ। 

অনুদানের অর্থ বরাদ্দ পাওয়াদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন

‘ওমেগা ব্লক’ হিটওয়েভে পুড়ছে ইউরোপ, ফ্রান্সে ৪০ জন নিহত 
  • ২৪ জুন ২০২৬
বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৫…
  • ২৪ জুন ২০২৬
শিক্ষা ক্যাডার থেকে মতিঝিল আইডিয়ালে অধ্যক্ষ নিয়োগ
  • ২৪ জুন ২০২৬
বিশ্বের সেরা ১০০ টেকসই বিশ্ববিদ্যালয়ের তালিকায় ড্যাফোডিল ইন…
  • ২৪ জুন ২০২৬
মাজার ইস্যুতে ডিসি সারওয়ার আমাদের চোখ খুলে দিয়েছেন: মন্ত্রী
  • ২৪ জুন ২০২৬
শিক্ষকদের বদলি নিয়ে নতুন নির্দেশনা
  • ২৪ জুন ২০২৬