সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ১৭ শিক্ষককে চাকরি থেকে অব্যাহতি

০৩ আগস্ট ২০২৩, ১২:১৬ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২৩ AM

© লোগো

চাকরি ছাড়ার আবেদনের পরিপ্রেক্ষিতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ১৭ জন সহকারী শিক্ষককে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার (২ আগস্ট) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত অফিস আদেশ জারি করে।

অফিস আদেশে দেখা গেছে, ১৭ জন সহকারী শিক্ষকের চাকরি থেকে অব্যাহতির কারণের মধ্যে ১৬ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে অন্যত্র চাকরি হওয়ার কারণে। আর একজন চাকরি ছাড়ার আবেদন করেছেন পারিবারিক কারণ দেখিয়ে।

আদেশে বলা হয়, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ১৭ জন সহকারী শিক্ষকের আবেদনের পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের সুপারিশ অনুযায়ী শর্ত সাপেক্ষে চাকরি থেকে অব্যাহতি প্রদান করা হলো।

অব্যাহতি দেওয়ার শর্ত
চাকরি থেকে অব্যাহতি দেওয়ার শর্তে বলা হয়েছে, সরকারি কোনও পাওনা ভবিষ্যতে উদ্ঘাটিত হলে তিনি তা পরিশোধ করতে বাধ্য থাকবেন।

তাদের স্বেচ্ছায় চাকরি থেকে অব্যাহতির আবেদনের পরিপ্রেক্ষিতে এবং চাকরির নির্দিষ্ট মেয়াদ পূর্ণ না হওয়ায় তারা কোনোরূপ আর্থিক ও অনার্থিক সুযোগ-সুবিধা পাবেন না।

জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬
হাসিনার জন্মদিন পালন করে ফেসবুকে প্রচার, স্কুল থেকে শিক্ষার…
  • ০১ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে এনসিপির স্লোগানের ভিডিওতে লাইক দিয়ে স্…
  • ০১ অক্টোবর ২০২৬