বেসরকারি স্কুল-কলেজ স্থাপন ও একাডেমিক স্বীকৃতির সংশোধিত নীতিমালা জারি

১৩ জুলাই ২০২৩, ০৫:৪৩ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:১৫ AM

© লোগো

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) স্থাপন, পাঠদান ও একাডেমিক স্বীকৃতির সংশোধিত নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার (১৩ জুলাই) ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক) স্থাপন, পাঠদান ও একাডেমিক স্বীকৃতির নীতিমালা ২০২২ (সংশোধিত-২০২৩)’ শীর্ষক এই নীতিমালাটি জারি করেছে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

এর আগে ২০২২ সালে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন, পাঠদান ও একাডেমিক স্বীকৃতির চূড়ান্ত অনুমোদনের দায়িত্ব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডগুলোকে দিয়ে ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক) স্থাপন, পাঠদান ও একাডেমিক স্বীকৃতির নীতিমালা ২০২২’ জারি করা হয়েছিলো। এবার সেই নীতিমালাটি সংশোধন করলো শিক্ষা মন্ত্রণালয়।

সংশোধিত নীতিমালাটি দেখুন এখানে

সংশোধিত নীতিমালাতেও শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন, পাঠদান ও একাডেমিক স্বীকৃতির চূড়ান্ত অনুমোদনের দায়িত্ব দায়িত্ব দেওয়া হয়েছে শিক্ষা বোর্ডগুলোকে। সংশ্লিষ্ট বোর্ডসমূহ এই নীতিমালার বিধিবিধান সাপেক্ষে বোর্ড সভায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক) স্থাপন, পাঠদান ও একাডেমিক স্বীকৃতি প্রদান করবে।

তবে কোনো আবেদন নীতিমালার বিধি বিধান সাপেক্ষে না মঞ্জুর হলে তা সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে নামঞ্জুর হওয়ার কারণসহ জানিয়ে দিতে হবে।

বিতর্কিত ব্যক্তিকে চট্টগ্রাম বিসিএসআইআইরের পরিচালক নিয়োগ, ২…
  • ১২ আগস্ট ২০২৬
এসএসসিতে ফেল করায় মায়ের বকুনি, নিখোঁজের দুই দিন পর মিলল সীম…
  • ১২ আগস্ট ২০২৬
টুঙ্গিপাড়ায় চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের দুই সদস্য গ্রেপ…
  • ১২ আগস্ট ২০২৬
বেতন বন্ধ হতে পারে ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষকের
  • ১২ আগস্ট ২০২৬
করপোরেট সেলস বিভাগে নিয়োগ দেবে রূপায়ণ গ্রুপ, আবেদন ১১ সেপ্ট…
  • ১২ আগস্ট ২০২৬
নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করতে পারেনি কোন পরীক্ষার্থী 
  • ১২ আগস্ট ২০২৬