সংসদে শিক্ষামন্ত্রী

‘নীতিমালা চূড়ান্ত হলেই স্কুল এমপিওভুক্তি’

০৫ জুন ২০১৮, ০৮:৩০ PM

টিডিসি রিপোর্ট: ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা’ চ‚ড়ান্ত হলেই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

৫ জুন, মঙ্গলবার জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সেলিনা বেগমের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর ২০১০ সালে সারাদেশে ১ হাজার ৬২৪টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করেছে। এর ফলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বিপুল সংখ্যক শিক্ষক-কর্মচারীর কর্মসংস্থানসহ শিক্ষার্থীদের লেখাপড়ার সুযোগ সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, অবশিষ্ট নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সে লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবলকাঠামো ও এমপিও নীতিমালা’ প্রণয়ন করে প্রয়োজনীয় মতামত/সম্মতির জন্য চলতি বছরের ১ জানুয়ারি অর্থ বিভাগে পাঠানো হয়।

তিনি আরও বলেন, অর্থ বিভাগ থেকে কিছু পর্যবেক্ষণসহ নীতিমালাটি স¤প্রতি ফেরত পাওয়া গেছে। সে আলো খসড়াটি পরিমার্জনের কাজ চলছে। নীতিমালাটি চ‚ড়ান্ত করার পর প্রয়োজনীয় অর্থ বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে শিক্ষা প্রতিষ্ঠান-শিক্ষক-কর্মচারী এমপিওভুক্তর বিষয়ে দ্রæত কার্যক্রম গ্রহণ করা হবে।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে চলমান সংসদের ২১তম এ অধিবেশন শুরু হয়েছে আজ মঙ্গলবার। এ অধিবেশন চলবে আগামী ১২ জুলাই পর্যন্ত। এর মধ্যে ৭ জুন ২০১৮-১৯ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং ২৮ জুন সংসদে তা পাস হবে।

ট্যাগ: রাজনীতি
অটোরিকশায় এসে রিকশার যাত্রী ব্যবসায়ী নেতাকে গুলি
  • ২৭ অক্টোবর ২০২৬
জীবন বাচাঁতে ডোবায় লাফ দিয়েছিলেন স্কুলশিক্ষিকা মুক্তা
  • ২৭ অক্টোবর ২০২৬
ব্যালন ডি’অর নিয়ে অনুমান কতটা মিলল, সামনে এল চমকপ্রদ হিসাব
  • ২৭ অক্টোবর ২০২৬
এসবিএসি ব্যাংকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন অনলাইনে
  • ২৭ অক্টোবর ২০২৬
শিক্ষা-গবেষণায় বাংলাদেশ ও চীনের সহযোগিতা বাড়ানোর উদ্যোগ, ইউ…
  • ২৭ অক্টোবর ২০২৬
ক্রসফায়ারের মনোবাসনা লালন করা আইজিপি মূলত একজন হারুন-বিপ্লব…
  • ২৭ অক্টোবর ২০২৬