সঠিকভাবে শিক্ষাবৃত্তি বিতরণের নির্দেশ প্রধানমন্ত্রীর

২৩ মে ২০১৮, ০৪:৩০ PM
শেখ হাসিনা।  ফাইল ছবি

শেখ হাসিনা। ফাইল ছবি

টিডিসি রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার শিক্ষা সহায়তা তহবিলের আওতায় সরকারের বৃত্তি ও অন্যান্য সুবিধা গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে সঠিকভাবে বিতরণে যথাযথ পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছেন।

২৩ মে, বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে শিক্ষা সহায়তা তহবিলের পঞ্চম বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।

ইহসানুল করিম জানান, শিক্ষার্থীরা যেন শিক্ষা সহায়তার সুবিধা অনলাইনে পায় সেজন্য ই-স্টাইপেন্ড ব্যবস্থা চালুর নিদের্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। বৈঠকে তহবিলের কার্যক্রম ও বর্তমান অবস্থা এবং ২০১৮ সালের বৃত্তি কর্মসূচি নিয়ে আলোচনা হয়।

বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তহবিলের সদস্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান।

প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬
এখনো উৎকণ্ঠা কাটেনি শতাধিক নিয়োগপত্র বঞ্চিতের, যাচ্ছেন অনশনে
  • ০৩ অক্টোবর ২০২৬
এভারকেয়ার হসপিটালে মেডিকেল অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ৭…
  • ০৩ অক্টোবর ২০২৬
কর কমিশনারের কার্যালয়ে নতুন বেতন স্কেলে বিভিন্ন গ্রেডে ৪৯ প…
  • ০৩ অক্টোবর ২০২৬
বিএনপি আমার সঙ্গে মুনাফেকি করেছে: জুনাঈদ আল হাবীব
  • ০৩ অক্টোবর ২০২৬