কোচিং ও গাইড ব্যবসা বন্ধের ভয়ে নতুন শিক্ষাক্রমের বিরোধিতা

২৩ মার্চ ২০২৩, ০৭:২৯ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:২১ AM
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি © ফাইল ছবি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, কারো কোচিং ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে, কেউ কেউ ভাবছেন তাদের নোট-গাইডের ব্যবসা চলবে না। এজন্য নতুন শিক্ষাক্রমের বিরোধিতা করা হচ্ছে। ভেতর থেকেও বিরোধীতা চলছে। তিনি বলেন, আমরা কিন্তু সেটিও লক্ষ্য রাখছি।

বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেলে রাজধানীর শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী ফিরোজ রশীদ, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার। বক্তব্য দেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. তোফায়েল আহমেদ ভূইয়া। সভাপতিত্ব করেন মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি মো রিয়াজ উদ্দীন রিয়াজ। 

ডা. দীপু মনি বলেন, আমি শিক্ষার্থীদের বলবো যে, পরাশোনাটা ভালোভাবে করতেই হবে। মুখস্থ না, শিখে শিখে আত্মস্থ করে এবং সেটা যেন প্রয়োগ করা যায়।

আরও পড়ুন: নতুন পাঠ্যক্রমের ওপর জঙ্গি হামলা হয়েছে: শিক্ষামন্ত্রী

তিনি বলেন, আমাদের নতুন শিক্ষাক্রম শুরু হয়েছে, একটা নতুন শিক্ষাক্রম চালু করতে হলে অনেক রকমের কিছু করতে হয়। সেখানে অনেক ঘাটতি থাকতে পারে, অনেক সমস্যা থাকতে পারে। কিন্তু এই শিক্ষাক্রম চালু হয়েছে, এটি চলবে।

নতুন কারিকুলাম বাদ হওয়ার সুযোগ নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, নতুন কারিকুলাম থাকবে, নতুন শিক্ষাক্রম অনুযায়ী আমাদের শিক্ষার্থীরা ইনশাআল্লাহ জেনে বুঝে শিখে প্রয়োগ করতে শিখে দক্ষ-যোগ্য মানুষ হবে। আমরা অনেক বেশি বিজ্ঞান প্রযুক্তির উপর যেমন জোর দিচ্ছি, একইসঙ্গে মানবিক সৃজনশীল মানুষ হওয়া জরুরী। সেদিকেও আমরা জোর দিচ্ছি। সবচেয়ে বড় কথা আমাদের শিক্ষার্থীরা যেন চিন্তা করতে শেখে, যেন সমস্যার সমাধান করতে শেখে। 

‘‘এই যে ভাবতে শেখা, এটাকে একটা প্রতিক্রিয়াশীল চক্র ভয় পায়। যদি ভাবতে শিখে যায় দেশের মানুষ, তাহলে তো আর তাদের মগজ ধোলাই করা যাবে না।  কাজেই তাদের অনেক ভয়। এই কারণে অনেক রকমের বিরোধিতা আছে। কিন্তু ইনশাআল্লাহ আমাদের এই নতুন শিক্ষাক্রম এগিয়ে যাবে, চলবে।’’

মন্ত্রী বলেন, একটা কথা একেবারে স্পষ্ট করে বলে দিতে চাই- আওয়ামী লীগ তার জন্ম মুহূর্ত থেকে আজ পর্যন্ত ইসলাম বিরোধী বা ইসলামের সাথ সাংঘর্ষিক কোনো দিন কোনো কিছু করেনি, কোনো দিন করবেও না। কাজেই এই নতুন শিক্ষাক্রম নিয়ে যে সব মিথ্যাচার, অপপ্রচার হচ্ছে সেগুলো মিথ্যাচার, সেগুলো অপপ্রচার।

ইসলাম বিরোধিরাই নতুন শিক্ষাক্রমের বিরোধিতা করছে দাবি করে দীপু মনি বলেন, এগুলো যারা করছে তারা চূড়ান্ত রকমের ইসলামবিরোধী কাজই করছে। কারণ ইসলাম কখনও মিথ্যাচার, অপপ্রচার, গুজব রটানো এগুলো ইসলাম সমর্থন করে না। অতএব যারা ইসলামের দোহাই দিয়ে এগুলো করছেন তাদেরকে প্রতিহত করতে হবে।’ 

শাপলা গণহত্যা দিবস উপলক্ষে জবিতে আলোচনা সভা অনুষ্ঠিত
  • ০৫ মে ২০২৬
জটিল সমস্যা মোকাবিলায় প্রযুক্তিনির্ভর উদ্ভাবনের বিকল্প নেই:…
  • ০৫ মে ২০২৬
ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৩ মে, জেনে নিন পূর্ণাঙ্গ…
  • ০৫ মে ২০২৬
টেরিটরি সেলস ম্যানেজার নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, পদ ৫০, আবেদন…
  • ০৫ মে ২০২৬
কোনো নাগরিক যেন চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন: ডা. জুবাইদা …
  • ০৫ মে ২০২৬
চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিতে পারে যুক্তরাষ্ট্র 
  • ০৫ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9