প্রাথমিকে ছুটি শুরু ৭ এপ্রিল, মাধ্যমিকে বৃহস্পতিবার

২১ মার্চ ২০২৩, ০৮:০৮ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:২৫ AM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ফটো

আগামী ৭ এপ্রিল থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঈদের ছুটি শুরু হবে। আর রমজান উপলক্ষে মাধ্যমিকের শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি শুরু হবে আগামী বৃহস্পতিবার (২৩ মার্চ) থেকে।

মঙ্গলবার (২১ মার্চ) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রাথমিক বিদ্যালয়ের ছুুুটি প্রসঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ উদ্দিন আহাম্মদ জানান, প্রাথমিক বিদ্যালয়ে রমজানের ১৫ দিন পর্যন্ত ক্লাস চলবে। এরপর ছুটি হবে। সরকারি ৬৫ হাজার স্কুলের ক্ষেত্রেই এই ছুটি প্রযোজ্য। তবে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সংযুক্ত প্রাথমিক বিদ্যালয় এই ছুটির আওতায় পড়বে না।

স্কুলের ছুটি প্রসঙ্গ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ বলেন, বছরের শুরুতে ছুটির তালিকা স্কুলগুলোতে পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ওই সূচি অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান রমজানের শুরু থেকেই বন্ধ থাকবে।

স্কুলের ছুটির তালিকা অনুযায়ী, আগামী বৃহস্পতিবার (২৩ মার্চ) থেকে সরকারি-বেসরকারি স্কুলে রমজানের ছুটি শুরু হবে। এই ছুটি চলবে ২৭ এপ্রিল (বৃহস্পতিবার) পর্যন্ত।  কলেজ ও কারিগরি প্রতিষ্ঠানগুলোতেও ছুটি শুরু হবে ২৩ মার্চ। আর মাদরাসায় রোজার ছুটি শুরু হবে বুধবার (২২ মার্চ)।

ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা
  • ১২ আগস্ট ২০২৬
অ্যাসোসিয়েট অফিসার নিয়োগ দেবে আকিজ বশির গ্রুপ, আবেদন ৩১ আগস…
  • ১২ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করে মন্ত্রণালয়ে চিঠি, গ্রেপ্তার…
  • ১২ আগস্ট ২০২৬
কুবির সাজেদা সুলতানার মাইক্রোসফট এমভিপি অর্জন
  • ১২ আগস্ট ২০২৬
বেরোবিতে উপাচার্যের পিএসহ ১৫ কর্মকর্তার অবৈধ পদোন্নতি, বেতন…
  • ১২ আগস্ট ২০২৬
ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে ১৫ ও ১৬তম গ্রেডে ১৭ পদে চা…
  • ১২ আগস্ট ২০২৬