পাঁচ প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

০৯ মার্চ ২০২৩, ১২:২৭ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:১৫ AM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ফটো

দেশের পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রি পরিষদ বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সুপারিশের প্রেক্ষিতে এই নির্দেশনা দেয়া হয়েছে।

বুধবার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেক এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

অফিস আদেশে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং জেলা প্রশাসন থেকে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের বিরুদ্ধে পাওয়া অভিযোগ আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

মন্ত্রণালয়ের নির্দেশনা সূত্রে জানা গেছে, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে কক্সবাজার জেলার সোনারপাড়া উচ্চবিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক এবং মিরপুরের হযরত শাহ আলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দেয়া হয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে  পাঠানো অভিযোগে বলা হয়, ভোলার সদর উপজেলার হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক টিপু সুলতান, সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সোহাগপুর নতুন পাড়া এএস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়

এ ছাড়া  মুন্সীগঞ্জের জেলা প্রশাসকের পাঠানো অভিযোগে জানা গেছে, মুন্সীগঞ্জ জেলায় প্রভাষক থেকে জ্যেষ্ঠ প্রভাষক/সহকারী অধ্যাপক পদে পদোন্নতি বাছাইয়ের জন্য গঠিত কমিটির দুই জন সদস্য মনোনয়ন দেওয়া হয়নি। ফলে প্রভাষক থেকে জ্যেষ্ঠ প্রভাষক/সহকারী অধ্যাপক পদে পদোন্নতি বাছাই কমিটির কার্যক্রম পরিচালনা করা যাচ্ছে না। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মহাপরিচালককে নির্দেশনা দেওয়া হয়।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬