ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব নিয়ে জারি করা পত্রটি ভুয়া

২৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:০১ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১২:৪৭ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © লোগো

সহকারী প্রধান শিক্ষক একটানা ৬ মাসের বেশি ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না বলে কোন নির্দেশনা দেয়নি শিক্ষা মন্ত্রণালয়। এ নিয়ে কোনো পত্রও জারি করা হয়নি। আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারিকৃত স্মারক নম্বর-শিম/শা-১১/৩-৯/২০১১/২৫৬, তারিখ: ০৬/০৬/২০১১ এর স্থলাভিষিক্ত উল্লেখ করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন বিষয়ে এ বিভাগের উপসচিব জনাব মোঃ মিজানুর রহমান এর নাম ও স্বাক্ষর ব্যবহার করে গত ১৩ ফেব্রুয়ারি জারিকৃত ভুয়া একটি পত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

“সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, একই স্মারক ও তারিখে স্থলাভিষিক্ত উল্লেখ করে স্মারক নম্বর-শিম/শাঃ১১/৩-৯/২০১১/২৫৬; তারিখ: ১৩ ফেব্রুয়ারি লিখে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালনের বিষয়ে এ বিভাগ থেকে কোনো পত্র জারি করা হয়নি।”

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরনের প্রতারক চক্র থেকে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার জন্য এবং বর্ণিত ভুয়া পত্রের আলোকে কোনো কার্যক্রম গ্রহণ না করার জন্য অনুরোধ করা হলো। উল্লেখ্য, শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও, ব্যক্তি এমপিও, পদোন্নতি, বিষয় খোলা, বিভাগ খোলা ও নাম পরিবর্তন ইত্যাদি সংক্রান্ত সকল নির্দেশাবলি এ বিভাগের দাপ্তরিক ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা
  • ১২ আগস্ট ২০২৬
অ্যাসোসিয়েট অফিসার নিয়োগ দেবে আকিজ বশির গ্রুপ, আবেদন ৩১ আগস…
  • ১২ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করে মন্ত্রণালয়ে চিঠি, গ্রেপ্তার…
  • ১২ আগস্ট ২০২৬
কুবির সাজেদা সুলতানার মাইক্রোসফট এমভিপি অর্জন
  • ১২ আগস্ট ২০২৬
বেরোবিতে উপাচার্যের পিএসহ ১৫ কর্মকর্তার অবৈধ পদোন্নতি, বেতন…
  • ১২ আগস্ট ২০২৬
ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে ১৫ ও ১৬তম গ্রেডে ১৭ পদে চা…
  • ১২ আগস্ট ২০২৬