জাল সনদধারী শিক্ষকদের তথ্য পাঠানোর নির্দেশ

১৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:০৫ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:২৪ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ফটো

জাল সার্টিফিকেটের মাধ্যমে নিয়োগকৃত শিক্ষকদের তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। একই সাথে যে সকল শিক্ষাপ্রতিষ্ঠান প্রয়োজনীয় মানদণ্ড বজায় রাখতে পারছে না সেগুলোর তথ্যও চাওয়া হয়েছে।

সম্প্রতি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন উপসচিব মো. মিজানুর রহমান।

নির্দেশনায় বলা হয়েছে, ‘‘মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মহোদয়ের সভাপতিত্বে গত ১৮ জানুয়ারি অভ্যন্তরীন মাসিক সমন্বয় সভার সিদ্ধান্ত অনুযায়ী জাল সার্টিফিকেটের মাধ্যমে নিয়োগকৃত শিক্ষকদের তথ্য এবং যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের কাম্য শিক্ষার্থী নেই এবং এমপিও নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় মানদণ্ড বজায় রাখতে ব্যর্থ হয়েছে সে সকল শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা পাঠাতে হবে।

উল্লিখিত তথ্যাদি এবং সুস্পষ্ট মতামতসহ বিস্তারিত প্রতিবেদন জরুরি ভিত্তিতে প্রেরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’’

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬