শিক্ষা বোর্ড আইনের খসড়া চূড়ান্তকরণের সভা ২৮ ডিসেম্বর

২০ ডিসেম্বর ২০২২, ০৫:৩৯ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১৮ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ফটাে

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড আইন-২০২২ এর খসড়া চূড়ান্তকরণের সভা আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এদিন দুপুর আড়াইটার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে।

সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আইন থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন সহকারী সচিব মো: আবদুল জলিল মজুমদার।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রণীত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড আইন, ২০২২-এর পরিমার্জিত খসড়া চূড়ান্তকরণের লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মহোদয়ের সভাপতিত্বে এ বিভাগের সম্মেলন কক্ষে (কক্ষ নং-১৮১৫, ভবন-৬, বাংলাদেশ সচিবালয়, ঢাকা) আগামী ২৮ ডিসেম্বর ২০২২ তারিখ বুধবার দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।’’ 

সভায় অতিরিক্ত সচিব (প্রশাসন ও অর্থ/উন্নয়ন/বিশ্ববিদ্যালয়/কলেজ/মাধ্যমিক-১/মাধ্যমিক-২/পরিকল্পনা) অনুবিভাগ, মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যুগ্মসচিব (নিরীক্ষা ও আইন), মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, উপসচিব, প্রশাসন ও সংস্থাপন শাখা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের সচিবকে উপস্থিত থাকতে বলা হয়েছে।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬