সরকারি মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি কাল

১১ ডিসেম্বর ২০২২, ১১:৪৯ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৬ PM
মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির লটারি কাল

মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির লটারি কাল © ফাইল ছবি

চলতি বছরে সরকারি মাধ্যমিক স্কুলগুলোতে ভর্তির লটারি আগামীকাল সোমবার (১২ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) বিজ্ঞপ্তি জারি করে এ তথ্য জানায়। এর আগে ১০ ডিসেম্বর তারিখ ঘোষণা হলেও পরে পরিবর্তন করা হয়। সরকারি স্কুলে লটারির তারিখ পরিবর্তন হলেও বেসরকারিতে আগের ঘোষণা অনুযায়ী ১৩ ডিসেম্বরই হবে।

গত সোমবার (৫ ডিসেম্বর) মাউশির উপ-পরিচালক (মাধ্যমিক) মোহাম্মদ আজিজ উদ্দিনের সই করা এ সংক্রান্ত অফিস আদেশ প্রকাশ করা হয়। আদেশে বলা হয়, ২০২৩ শিক্ষাবর্ষে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত সারাদেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির লটারি ১২ ডিসেম্বর বেলা ২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে।

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মহানগরী ‌এবং জেলা সদর ও উপজেলা পর্যায়) ১৩ ডিসেম্বর বিকেল ৩টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে।

আরো পড়ুন: প্রাথমিকে বৃত্তি পরীক্ষা, ইবতেদায়ীতে কী?

এর আগে ২০২১ ও ২০২২ সালে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি কার্যক্রম অনলাইন ও লটারির মাধ্যমে করা হয়। তারই ধারাবাহিকতায় সরকারি ও বেসরকারি (মহানগর, জেলা সদর ও উপজেলা সদর) মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৩ শিক্ষাবর্ষে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম সম্পন্ন করার সিদ্ধান্ত নেয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।

আগামী বছরের জন্য অনলাইনে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয় ১৬ নভেম্বর, যা চলবে ৬ ডিসেম্বর পর্যন্ত। এর আবেদন ফি ১১০ টাকা। ফি পরিশোধ করতে হবে রাষ্ট্রীয় মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান টেলিটকের মাধ্যমে। সারা দেশে ২ হাজার ৯৬১টি বেসরকারি স্কুলে আসন রয়েছে ৯ লাখ ৪০ হাজার ৮৭৬টি। সরকারি ৪০৫টি স্কুলে আসন সংখ্যা ৮০ হাজার ৯১টি।

বস্ত্র অধিদপ্তরে বিভিন্ন গ্রেডে ৪২ পদে চাকরি, আবেদন ৬ সেপ্ট…
  • ১২ আগস্ট ২০২৬
গৃহকর্মীর সঙ্গে সম্পর্কের জেরে সিলেটে ট্রিপল মার্ডার, আটক য…
  • ১২ আগস্ট ২০২৬
রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান …
  • ১২ আগস্ট ২০২৬
‘আর কোনো দিন আওয়ামী লীগ করব না, ইসলামিকভাবে নিজেকে গড়তে চা…
  • ১২ আগস্ট ২০২৬
বোমা বিস্ফোরণে দগ্ধ সেই হনুফা বেগম মারা গেছেন
  • ১২ আগস্ট ২০২৬
ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা
  • ১২ আগস্ট ২০২৬