এসএসসি উত্তীর্ণদের চেয়ে ৭ লাখের বেশি আসন রয়েছে এইচএসসিতে: শিক্ষামন্ত্রী

০৫ ডিসেম্বর ২০২২, ০১:২৮ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫২ PM
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি © ফাইল ফটাে

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এ বছর যে পরিমাণ শিক্ষার্থী এসএসসিতে উত্তীর্ণ হয়েছে তার চেয়ে প্রায় ৭ লাখের বেশি আসন রয়েছে এইচএসসির জন্য। এইচএসসির ভর্তি পরীক্ষা সুনির্দিষ্ট নিয়মে বরাবরের মতো অনুষ্ঠিত হবে। তাই যেসব শিক্ষার্থী এসএসসিতে উত্তীর্ণ হয়েছে তাদের ভর্তি প্রতিযোগিতায় ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। সকলেই সিট পাবে।

সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর আউটার স্টেডিয়ামে আয়োজিত মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমাদের দেশের বেশ কিছু প্রতিষ্ঠান আছে যেগুলো এদেশের সেরা মেধাবীদের নিয়ে তাদের প্রতিষ্ঠানে ভর্তি করে। মেধাবী শিক্ষার্থীগুলো যখন সবাই এক জায়গায় যায় তখন তাদের প্রচেষ্টায়, বাবা-মায়ের প্রচেষ্টায় ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রচেষ্টায় আরও ভালো ফলাফল করে। সেক্ষেত্রে প্রতিষ্ঠানের খুব মহত্ত্ব আছে বলে আমার মনে হয় না।

তিনি আরও বলেন, ‘আমাদের সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রশিক্ষিত এবং যোগ্য শিক্ষক রয়েছে। তাই ভর্তি প্রতিযোগিতায় ব্যর্থ হওয়ার সুযোগ নেই। অনেক সিট রয়েছে। কোনও প্রতিষ্ঠানে ভর্তি হলাম তার চেয়ে বেশি শিক্ষার্থী পড়াশোনা ঠিকমতো করলো কিনা, খারাপ পথে বা ভুল পথে চলে না যায় বাবা-মা সেটা অন্তত যাতে ঠিকভাবে নজর রাখেন। আমরা সবাই যদি আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করি তাহলে তারা তাদের ভবিষ্যৎ গড়তে পারবে।’

উদ্বোধনী অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের বিজয় মেলার চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি এমপি। বিজয় মেলার মহাসচিব হারুন আল রশিদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য  রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা পরিষদের চেয়ারম্যান ওসমান গণি পাটোয়ারী, পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল। 

খাল থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার
  • ০৫ মে ২০২৬
ছাত্রদলের কমিটিতে পদ পেলেন ছাত্রলীগের ১১ জন, যা বললেন নেতারা
  • ০৫ মে ২০২৬
বিশ্ববিদ্যালয় ছাত্রকে ঢাকায় হত্যা, লাশ পাওয়া গেল হবিগঞ্জে
  • ০৫ মে ২০২৬
সিভিল সার্জনের কার্যালয়ে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১৫৫, আবেদন …
  • ০৫ মে ২০২৬
কোনো ফাইল ৭২ ঘণ্টার বেশি আটকে রাখা যাবে না: শিক্ষামন্ত্রী
  • ০৫ মে ২০২৬
গবিতে ৯ শিক্ষার্থীকে অর্থদণ্ড, নোটিশের স্বচ্ছতা নিয়ে শিক্ষা…
  • ০৫ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9