১৮ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ 

৩০ নভেম্বর ২০২২, ০৭:১০ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫৫ PM
১৮ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ 

১৮ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ  © ফাইল ছবি

দেশের ১৮ টি সরকারি কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (৩০ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ৬ ডিসেম্বর তাদের বর্তমান কর্মস্থলের শেষ কর্মদিবস। এরমধ্যেই নতুন কর্মস্থলে যোগদান করতে হবে তাদের। 

এর মধ্যে, রাজধানীর সরকারি তিতুমীর কলেজে অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আরা বেগম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শাহ আলম হাওলাদারকে দায়িত্ব দেয়া হয়েছে বরগুনা সরকারি মহিলা কলেজ, বরগুনায়।

আরও পড়ুন: অপরিকল্পিত উচ্চশিক্ষা: মেধা আর অর্থ দুটোরই অপচয়

এছাড়াও, আবু বকর মজুমদারকে ফেনীর ফুলগাজী সরকারি কলেজে; মুহা. জয়নুল আবেদীন সরকারি মুজিব কলেজ, নোয়াখালী; প্রফেসর এস এম রবিউল ইসলাম সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, যশোর; সুবোধ চন্দ্র রায় সরকারি রামদিয়া শ্রীকৃষ্ণ কলেজ, গোপালগঞ্জ; প্রফেসর এস এম রবিউল ইসলাম সরকারি নগরকান্দা মহাবিদ্যালয়, ফরিদপুর; ড. সুফিয়া বেগম চিওড়া সরকারি কলেজ, কুমিল্লা; জীবন কুমার সাহা ঘিওর সরকারি কলেজ, মানিকগঞ্জ; মো. আসাদুল আলম খান বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ডিগ্রি কলেজ, যশোরের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন।

পাশাপাশি সেখ মো. হুমায়ুন কবির তালা সরকারি কলেজ, সাতক্ষীরা; মো. আবু হানিফা সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ , কিশোরগঞ্জ; মো. আলী আশরাফ, নাজির আখতার সরকারি কলেজ, বগুড়া; মো. আলতাফ হোসেন ফুলবাড়ি সরকারি কলেজ, দিনাজপুর; মো. আব্দুল মতিন, পীরগন্জ সরকারি কলেজ, ঠাকুরগাঁও; হাসনাত আনোয়ার উদ্দিন আহমেদ, কুমিল্লা সরকারি মহিলা কলেজ, কুমিল্লা; মো. নবী হোসেন, চুনারুঘাট সরকারি কলেজ, হবিগঞ্জ; হেলেনা বেগম, সরকারি কুঞ্জবিহারী কলেজ, সিরাজদিখান, মুন্সিগন্জের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়েছে ওই প্রজ্ঞাপনে।

মেডিকেল-ইঞ্জিনিয়ারিং ও নার্সিং শিক্ষার্থীদের আর্থিক সহায়তা …
  • ০৫ মে ২০২৬
পাবনায় আবাসিক হোটেল থেকে অজ্ঞাত নারীর গলাকাটা মরদেহ উদ্ধার
  • ০৫ মে ২০২৬
অফিস করলেন এনটিআরসিএর নতুন চেয়ারম্যান, শুনলেন নানা ইস্যু
  • ০৫ মে ২০২৬
লাইনে দাঁড়ানোর ভোগান্তি আর নয়, সরকারি হাসপাতালে অ্যাপয়েন্টম…
  • ০৫ মে ২০২৬
এক মাসেই ধসে পড়লো সেতু-সংলগ্ন সড়ক, আতঙ্কে এলাকাবাসী
  • ০৫ মে ২০২৬
পিএসএলের সেরা একাদশে জায়গা হয়নি নাহিদ রানার
  • ০৫ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9