বিশ্ববিদ্যালয় ভর্তিতে বয়সের বাধা তুলে দিতে চাই: শিক্ষামন্ত্রী

২৮ নভেম্বর ২০২২, ০৬:৫৬ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:১৯ PM

© টিডিসি ফটো

দেশের উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে বয়সের বাধা তুলে দিতে বিশ্ববিদ্যালয়গুলোর সহযোগিতা চেয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, কারিগরি শিক্ষার দ্বার সবার জন্য উন্মুক্ত করেছি।

আজ সোমবার (২৮ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ নিয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এ সহযোগিতা চান।

শিক্ষামন্ত্রী বলেন, উচ্চশিক্ষাতেও আমরা বয়সের বাধা তুলে দিতে চাই। আশা করি আমাদের বিশ্ববিদ্যালয়গুলো সে কাজটি দ্রুততার সঙ্গে করবে। তাহলে আমাদের সমস্যাগুলো অনেকাংশে থাকবে না।  

তিনি বলেন, বর্তমানে উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে এইচএসসি ও সমমান উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি হতে পারছেন। ব্লেন্ডেড অ্যাডুকেশন সিস্টেমে কারিগরি শিক্ষায় বয়সের বাধা তুলে দেওয়া হয়েছে। এরই ধারবাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে বয়সের বাধা তুলে দেওয়ার পক্ষে শিক্ষামন্ত্রী।

ভূমিকম্পে দুই শতাধিক মৃত্যু, ৩ দিনের জাতীয় শোক ঘোষণা করল ক…
  • ১২ আগস্ট ২০২৬
৬ জেলায় রাতের মধ্যেই বজ্রবৃষ্টির শঙ্কা
  • ১২ আগস্ট ২০২৬
অস্ট্রিয়ায় স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নারী শিক্ষার্থী…
  • ১২ আগস্ট ২০২৬
ঝাড়খণ্ডে শিক্ষার্থীদের ওপর পুলিশের বল প্রয়োগ
  • ১২ আগস্ট ২০২৬
জুলাই শহীদ ডা. কবিরুলের কন্যা এসএসসি উত্তীর্ণ, শুভেচ্ছা জান…
  • ১২ আগস্ট ২০২৬
সাবেক ছাত্রদল নেতাকে পেটালেন ইউএনও, থামালেন এসিল্যান্ড
  • ১২ আগস্ট ২০২৬