শিক্ষাপ্রতিষ্ঠানে অতিরিক্ত শ্রেণি শাখা চালু নিয়ে সভা মঙ্গলবার

২২ নভেম্বর ২০২২, ০৫:১২ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৪৪ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অতিরিক্ত শ্রেণি শাখা অথবা বিভাগ চালুর বিষয়ে মতামত নিতে সভা ডাকা হয়েছে। আগামী মঙ্গলবার (২৯ নভেম্বর) এই সভা অনুষ্ঠিত হবে।

রোববার (২১ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-১ শাখা থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. মিজানুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘বেসরকারি নিম্ন মাধ্যমিক/ মাধ্যমিক/ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষ/প্রতিষ্ঠানের অতিরিক্ত শ্রেণি শাখা খোলা/ বিষয় খোলা/বিভাগ খোলা সংক্রান্ত প্রক্রিয়াকরণের বিষয়ে বেসরকারি নিম্ন মাধ্যমিক/ মাধ্যমিক/ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদানের অনুমতি/একাডেমিক স্বীকৃতি/ অতিরিক্ত শ্রেণি শাখা খোলা/ বিষয় খোলা/ বিভাগ খোলা সংক্রান্ত কমিটির সভা আগামী ২৯ নভেম্বর অনুষ্ঠিত হবে।’’ 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইজ) কার্যালয়ে বেলা ১২টায় এই সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২) আ ন ম আল ফিরোজ। সভায় সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে অংশগ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হলো।

একই সময়ে কেন হচ্ছে গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলো?
  • ২৫ জুন ২০২৬
শেষবার ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচের ফলাফল যেমন ছিল
  • ২৫ জুন ২০২৬
গাজীপুরে প্রতিবন্ধী শিশুকে ধ/র্ষণ চেষ্টা, অটোরিকশা চালক আটক
  • ২৫ জুন ২০২৬
অভিযানে যাওয়ার পথে ডিবির গাড়ি খাদে, আহত ৮ পুলিশ
  • ২৫ জুন ২০২৬
ময়মনসিংহে বিজয় এক্সপ্রেসের তিন বগি লাইনচ্যুত, জামালপুর-চট্ট…
  • ২৫ জুন ২০২৬
হাসপাতালে চিকিৎসকদের ওপর ছাত্রদলের ‘হামলার’ প্রতিবাদ শিবিরের
  • ২৪ জুন ২০২৬