সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্যানেল স্থাপনের পরিকল্পনা সরকারের

১০ নভেম্বর ২০২২, ১২:১৫ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২০ PM
সোলার প্যানেল

সোলার প্যানেল © ফাইল ছবি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্যানেল স্থাপনের পরিকল্পনা রয়েছে। এতে বিদ্যুৎ উৎপাদনে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীলতাসহ পরিবেশ দূষণ কমবে।

বুধবার (০৯ নভেম্বর) বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বুয়েট) এবং জেনেক্স ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে সৌর বিদ্যুৎ উৎপাদনে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

বুয়েট মিলনায়তনে বুয়েটের উপাচার্য সত্য প্রসাদ মজুমদার এবং জেনেক্স ইনফ্রাস্ট্রাকচার প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর তানজিদুল আলম এই সমঝোতা চুক্তি সই করেন। এই সময় উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আরও পড়ুন: বুয়েট ক্যাম্পাসে উৎপাদন হবে বছরে ৪৩৮০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ

এই চুক্তি অনুযায়ী বুয়েটের ২৪টি বিল্ডিং-এর ৩ লাখ স্কয়ার ফিট ছাদে সোলার প্যানেল স্থাপন করবে জেনেক্স ইনফ্রাস্ট্রাকচার। প্যানেলগুলি থেকে বছরে ৪ হাজার ৩৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। এই বিদ্যুৎ ন্যাশনাল গ্রীডে সরবরাহ করা হবে। বুয়েট বিদ্যুৎ পাবে সাশ্রয়ী রেটে। এতে বুয়েটের বছরে ৬০ লাখ টাকা সাশ্রয় হবে।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬