সিত্রাংয়ে ক্ষতিগ্রস্থ শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য জানতে চায় সরকার

২৬ অক্টোবর ২০২২, ০৫:০৪ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১১:৩৫ AM
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর © ফাইল ছবি

ঘুর্ণিঝড় সিত্রাংয়ে প্রভাবে যে সকল শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্থ হয়েছে সেগুলোর তথ্য জানতে চায় সরকার। আগামীকাল বৃহস্পতিবারের (২৮ অক্টোবর) মধ্যে তথ্য জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২৬ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইংয়ের পরিচালক প্রফেসর মো. আমির হোসেন।

নির্দেশনায় বলা হয়েছে, ‘‘ঘূর্ণিঝড় সিত্রাং এর কারণে চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল এবং খুলনা অঞ্চলের অনেক শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্থ হয়েছে। এমতাবস্থায় ক্ষতিগ্রস্থ শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য গুগল ফর্মের মাধ্যমে আগামী ২৭ অক্টোবরের মধ্যে উল্লিখিত অঞ্চলের আঞ্চলিক পরিচালকগণ কলেজের (সরকারি/বেসরকারি) তথ্য এবং উপজেলা/ থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাগণ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের (সরকারি/বেসরকারি) তথ্য প্রেরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’’

নির্দেশনায় আরও বলা হয়, এই তথ্য গুগল ফরমের মাধ্যমে দিতে হবে। এজন্য একটি লিংক সংযুক্ত করে দেওয়া হয়েছে। লিংকে ক্লিক করে তথ্য পূরণ করে তা আবার সাবমিট করতে হবে। সংশ্লিষ্ট সকল তথ্য ইংরেজিতে দিতে হবে।

গুগল ফর্মের লিংক: https://forms.gle/4cGgrExW1irx720x5

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬