নতুন চার পাবলিক বিশ্ববিদ্যালয় আসছে

২০ অক্টোবর ২০২২, ০৬:৫৬ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ০৪:৫১ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ছবি

দেশে আরও চারটি নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কাজ শুরু করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। এরমধ্যে তিনটি বিশ্ববিদ্যালয়ের খসড়া আইনের ওপর মতামত চেয়ে চিঠি পাঠানো হয়েছে। আর একটি বিশ্ববিদ্যালয়ের খসড়া প্রমিতীকরণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

গত ১৩ অক্টোবর ২০২১-২২ অর্থ বছরের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। প্রতিবেদনটি বৃহস্পতিবার (২০ অক্টোবর) মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। প্রকাশিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠা হতে যাওয়া নতুন চারটি বিশ্ববিদ্যালয় হলো- ড. এম এ ওয়াজেদ মিয়া কৃষি বিশ্ববিদ্যালয়, নাটোর; জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নারায়ণগঞ্জ; সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং শরীয়তপুরের শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয়।

এর মধ্যে ড. এম এ ওয়াজেদ মিয়া কৃষি বিশ্ববিদ্যালয়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন-২০২২ প্রণয়ন করা হয়েছে। এছাড়া খসড়া আইনের উপর মতামত প্রদানের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগে চিঠি পাঠানো হয়েছে। আর শরীয়তপুরের শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয় আইন-২০২২ প্রমিতীকরণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২১-২২ অর্থ বছরে দেশের ৪১টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে ১১টি পাবলিক বিশ্ববিদ্যালয় আর ৩০টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। একই সময়ের পাবলিক-প্রাইভেট মিলিয়ে ৬১টি বিশ্ববিদ্যালয়ে প্রো-ভিসি এবং ট্রেজারার নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে ১১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রো-ভিসি, ১১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ট্রেজারার, ২১টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রো-ভিসি ও ১৮টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ট্রেজারার নিয়োগ দেওয়া হয়েছে।

জনগণকে কেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার দেওয়া হচ্ছে না, এমপিকে চ…
  • ৩১ মার্চ ২০২৬
এসএসসি ও দাখিল ভোকেশনালের সংশোধিত কেন্দ্র তালিকা প্রকাশ
  • ৩১ মার্চ ২০২৬
আজ ‘জুলাই সনদ’ নিয়ে দুঘণ্টা আলোচনা হবে সংসদে
  • ৩১ মার্চ ২০২৬
জবি ক্যাম্পাসের সামনে বাস থেকে চাঁদাবাজি, গণবিজ্ঞপ্তি দিয়ে …
  • ৩১ মার্চ ২০২৬
পাম্পে তেল নিতে আসা ৭ মোটরসাইকেলচালককে জরিমানা
  • ৩১ মার্চ ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে ৯ কেজি গানপাউডারসহ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence