সরকারি হচ্ছে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু মহিলা কলেজ

১৩ অক্টোবর ২০২২, ০৭:৫৭ PM
বঙ্গবন্ধু মহিলা ডিগ্রি কলেজ

বঙ্গবন্ধু মহিলা ডিগ্রি কলেজ © ফাইল ছবি

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বঙ্গবন্ধু মহিলা ডিগ্রি কলেজ সরকারিকরণে সম্মতি জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কলেজটি সরকারিকরণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। 

বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ সংক্রান্ত নির্দেশনা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবকে চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ‘‘সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য অধ্যাপক মেরিনা জাহান কবিতা প্রধানমন্ত্রীর কাছে একটি আবেদনপত্র দাখিল করেন। পত্রটি উপস্থাপন করা হলে সিরাজগঞ্জের শাহজাদপুরের বঙ্গবন্ধু মহিলা ডিগ্রি কলেজ সরকারিকরণের প্রস্তাব প্রধানমন্ত্রী সানুগ্রহ অনুমোদন দিয়েছেন। বঙ্গবন্ধু মহিলা ডিগ্রি কলেজ সরকারিকরণে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’’

কাতারের বিদায়, নকআউটে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হওয়ার অপেক্ষা…
  • ২৫ জুন ২০২৬
এমবাপ্পের রেকর্ড ভেঙে বিশ্বমঞ্চে বসনিয়ান তরুণের নতুন ইতিহাস
  • ২৫ জুন ২০২৬
আনচেলত্তির চমক, একাদশে নেই নেইমার
  • ২৫ জুন ২০২৬
যে সমীকরণে গ্রুপ পর্ব থেকে বাদ যেতে পারে ব্রাজিল
  • ২৫ জুন ২০২৬
গিঁজনের কলঙ্ক: ফুটবল বিশ্বকাপের কুখ্যাত পাতানো ম্যাচ
  • ২৫ জুন ২০২৬
২০২৬ বিশ্বকাপে রয়েছে ম্যাচ পাতানোর শঙ্কা, ইচ্ছাকৃত পয়েন্ট খ…
  • ২৫ জুন ২০২৬