শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী হলেন দেলোয়ার

১৩ অক্টোবর ২০২২, ০৭:৫৫ PM
মো. দেলোয়ার হোসেন মজুমদার

মো. দেলোয়ার হোসেন মজুমদার © সংগৃহীত

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী পদে (চলতি দায়িত্ব) নিয়োগ পেয়েছেন মো. দেলোয়ার হোসেন মজুমদার। এর আগে তিনি অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদে দায়িত্বরত ছিলেন।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব (উন্নয়ন-৩) আব্দুল্লাহ আল মাসউদের সই করা প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।

প্রজ্ঞাপনে বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন ইইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদারকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত অতিরিক্ত প্রধান প্রকৌশলীর শূন্য পদে চলতি দায়িত্ব প্রদানপূর্বক প্রধান প্রকৌশলী পদে রুটিন দায়িত্ব দেওয়া হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো। যা অক্টোবর মাসের ১৬ তারিখ থেকে কার্যকর হবে।

কাতারের বিদায়, নকআউটে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হওয়ার অপেক্ষা…
  • ২৫ জুন ২০২৬
এমবাপ্পের রেকর্ড ভেঙে বিশ্বমঞ্চে বসনিয়ান তরুণের নতুন ইতিহাস
  • ২৫ জুন ২০২৬
আনচেলত্তির চমক, একাদশে নেই নেইমার
  • ২৫ জুন ২০২৬
যে সমীকরণে গ্রুপ পর্ব থেকে বাদ যেতে পারে ব্রাজিল
  • ২৫ জুন ২০২৬
গিঁজনের কলঙ্ক: ফুটবল বিশ্বকাপের কুখ্যাত পাতানো ম্যাচ
  • ২৫ জুন ২০২৬
২০২৬ বিশ্বকাপে রয়েছে ম্যাচ পাতানোর শঙ্কা, ইচ্ছাকৃত পয়েন্ট খ…
  • ২৫ জুন ২০২৬