শিক্ষা মন্ত্রণালয়-এনটিআরসিএ সভা বুধবার

১৩ অক্টোবর ২০২২, ০৩:৪৭ PM
লোগো

লোগো © ফাইল ছবি

আগামী বুধবার (১৯ অক্টোবর) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সাথে সভা করবে শিক্ষা মন্ত্রণালয়। এদিন সকাল সাড়ে ৯টায় সচিবালয়ে এই সভা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) মন্ত্রণালয়ের বেসরকারি মাধ্যমিক শাখা থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন উপসচিব মো. মিজানুর রহমান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘আগামী ১৯ অক্টোবর সকাল ৯.৩০ টায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২) আবদুন নূর মুহম্মদ আল ফিরোজ-এঁর সভাপতিত্বে তাঁর অফিস কক্ষে (কক্ষ নং-১৭০৫, ভবন নং-০৬, বাংলাদেশ সচিবালয়, ঢাকা) বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর অনুসরণীয় পদ্ধতি সংক্রান্ত মাননীয় হাইকোর্ট বিভাগে রুজুকৃত রিট মামলা নং ৪৯৪০/২০২১ এর ১/০৬/২০২২ তারিখের পর্যবেক্ষণ অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয়ের ৩০/১২/২০১৫ তারিখের পরিপত্রের ৮নং অনুচ্ছেদ সংশোধনের নিমিত্ত সুপারিশ প্রণয়নের জন্য গঠিত কমিটির সভা অনুষ্ঠিত হবে। উক্ত সভায় প্রয়োজনীয় সকল তথ্যাদিসহ উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’’

কাতারের বিদায়, নকআউটে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হওয়ার অপেক্ষা…
  • ২৫ জুন ২০২৬
এমবাপ্পের রেকর্ড ভেঙে বিশ্বমঞ্চে বসনিয়ান তরুণের নতুন ইতিহাস
  • ২৫ জুন ২০২৬
আনচেলত্তির চমক, একাদশে নেই নেইমার
  • ২৫ জুন ২০২৬
যে সমীকরণে গ্রুপ পর্ব থেকে বাদ যেতে পারে ব্রাজিল
  • ২৫ জুন ২০২৬
গিঁজনের কলঙ্ক: ফুটবল বিশ্বকাপের কুখ্যাত পাতানো ম্যাচ
  • ২৫ জুন ২০২৬
২০২৬ বিশ্বকাপে রয়েছে ম্যাচ পাতানোর শঙ্কা, ইচ্ছাকৃত পয়েন্ট খ…
  • ২৫ জুন ২০২৬