ইরাবের বার্ষিক প্রকাশনার মোড়ক উন্মোচন করলেন শিক্ষামন্ত্রী

১২ অক্টোবর ২০২২, ১১:২০ PM
বার্ষিক প্রকাশনার মোড়ক উন্মোচন

বার্ষিক প্রকাশনার মোড়ক উন্মোচন © টিডিসি ফটো

শিক্ষাবিষয়ক সাংবাদিকদের সংগঠন এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব) এর বার্ষিক প্রকাশনার মোড়ক উন্মোচন করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ইরাব কর্তৃক প্রকাশিত এ প্রকাশনার এবারের বিষয় ছিল চতুর্থ শিল্প বিপ্লব ও বাংলাদেশের উচ্চশিক্ষা।

আজ বুধবার দুপুরে সচিবালয়ে এক অনুষ্ঠানে প্রকাশনার মোড়ক উন্মোচন শেষে ডা. দীপু মনি বলেন, তৃতীয় শ্রেণির বাচ্চাদের থেকে কোডিংয়ের বই শুরু হয়ে গেছে। এখন থেকে বাচ্চারা খেলতে খেলতে শিখবে। রোবোটিক্সের ওপর, আইওটির ওপর বাচ্চারা শিখবে। সেটা আসলেই কত ভালো কাজ করবে, তা বুঝতে আমি আমার এলাকার তিনটি প্রতিষ্ঠান দিয়ে পাইলটিং শুরু করেছি। সেটা শেষ হোক, তারপর দেখে বুঝে পরিকল্পনা গ্রহণ করব।  

শিক্ষামন্ত্রী আরও বলেন, নতুন এমপিওর আপিলের ফলাফল শিগগিরই প্রকাশ করা হবে। এর কার্যক্রম শেষ হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইরাব সভাপতি মীর মোহাম্মদ জসীম ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ফারুক হোসাইন। প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরাবের উপদেষ্টা সাব্বির নেওয়াজ, নিজামুল হক ও শরীফুল আলম সুমন। অনুষ্ঠানে ইরাবের সিনিয়র সদস্য ও বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) এর সাধারণ সম্পাদক মাসউদুল হক উপস্থিত ছিলেন।

এছাড়া উপস্থিত ছিলেন ইরাব সহসভাপতি এম এইচ রবিন, যুগ্ম সাধারণ সম্পাদক সোলাইমান সালমান, দপ্তর ও প্রচার সম্পাদক আসিফ কাজল প্রমুখ।

কাতারের বিদায়, নকআউটে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হওয়ার অপেক্ষা…
  • ২৫ জুন ২০২৬
এমবাপ্পের রেকর্ড ভেঙে বিশ্বমঞ্চে বসনিয়ান তরুণের নতুন ইতিহাস
  • ২৫ জুন ২০২৬
আনচেলত্তির চমক, একাদশে নেই নেইমার
  • ২৫ জুন ২০২৬
যে সমীকরণে গ্রুপ পর্ব থেকে বাদ যেতে পারে ব্রাজিল
  • ২৫ জুন ২০২৬
গিঁজনের কলঙ্ক: ফুটবল বিশ্বকাপের কুখ্যাত পাতানো ম্যাচ
  • ২৫ জুন ২০২৬
২০২৬ বিশ্বকাপে রয়েছে ম্যাচ পাতানোর শঙ্কা, ইচ্ছাকৃত পয়েন্ট খ…
  • ২৫ জুন ২০২৬