সব স্কুলে নতুন কারিকুলাম বাস্তবায়ন কঠিন: শিক্ষামন্ত্রী

১১ অক্টোবর ২০২২, ০৯:৪৭ PM
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি © ফাইল ছবি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, দেশের সব স্কুলে একসঙ্গে নতুন শিক্ষাক্রম (কারিকুলাম) বাস্তবায়ন করা সহজ নয়। মঙ্গলবার (১১ অক্টোবর) রাজধানীর এক অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, আমাদের নতুন কারিকুলাম তৈরি হয়েছে। বর্তমানে ৬২টি শিক্ষাপ্রতিষ্ঠানে ষষ্ঠ শ্রেণিতে সেটির পাইলটিং চলছে। এর ফিডব্যাক অনেক ভালো। ৬২টি শিক্ষাপ্রতিষ্ঠানে পাইলটিং করা যতটা সহজ, ৩৩ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে সেটি বাস্তবায়ন করা সহজ নয়, কারণ এতে নানা ধরনের চ্যালেঞ্জ রয়েছে। রাতারাতি সব কিছু পাল্টে যাবে না।

তিনি বলেন, নতুন কারিকুলাম বাস্তবায়নের জন্য চার লাখ শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ দিলেও সবাইকে অভিজ্ঞ করে তোলা সম্ভব নয়। কারণ সব শিক্ষকের মেধা ও ধারণক্ষমতা এক নয়। সবার মানও এক নয়, সেখানে অনেক ধরনের তারতম্য হবে। আমরা শুরু করছি, এটাকে এখন এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা রয়েছে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থীদের মুখস্থ নির্ভরতা কমে যাবে।  একজন শিক্ষার্থীকে মানুষ করতে যে বোধগুলো দরকার তা নতুন শিক্ষাক্রমে রয়েছে।

কাতারের বিদায়, নকআউটে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হওয়ার অপেক্ষা…
  • ২৫ জুন ২০২৬
এমবাপ্পের রেকর্ড ভেঙে বিশ্বমঞ্চে বসনিয়ান তরুণের নতুন ইতিহাস
  • ২৫ জুন ২০২৬
আনচেলত্তির চমক, একাদশে নেই নেইমার
  • ২৫ জুন ২০২৬
যে সমীকরণে গ্রুপ পর্ব থেকে বাদ যেতে পারে ব্রাজিল
  • ২৫ জুন ২০২৬
গিঁজনের কলঙ্ক: ফুটবল বিশ্বকাপের কুখ্যাত পাতানো ম্যাচ
  • ২৫ জুন ২০২৬
২০২৬ বিশ্বকাপে রয়েছে ম্যাচ পাতানোর শঙ্কা, ইচ্ছাকৃত পয়েন্ট খ…
  • ২৫ জুন ২০২৬