বাদ পড়া শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির তালিকা প্রস্তুত

২৫ সেপ্টেম্বর ২০২২, ১১:৫৩ AM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ছবি

এমপিওভুক্ত হতে না পারা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের আপিল নিষ্পত্তির কাজ শেষ হয়েছে। নতুন করে যে সকল প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হবে তার একটি তালিকাও প্রস্তুত করা হয়েছে। শিগগিরই এই তালিকা প্রকাশ করা হবে।

রোববার (২৫ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একাধিক সূত্র দ্যা ডেইলি ক্যাম্পাসকে এসব তথ্য জানিয়েছেন।

তথ্যমতে, সারাদেশ থেকে ১ হাজার ৭২৫টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির আপিল আবেদন করে। শুনানিতে ১ হাজার ৭২৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ১ হাজার ৫৫৪টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে এবং ১৭১টি শিক্ষাপ্রতিষ্ঠান আপিল শুনানিতে অনুপস্থিত থাকে।

এমপিওভুক্ত হতে না পারা প্রতিষ্ঠানগুলোর আপিল শুনানি গত ২ থেকে ৪ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হয়। শুনানি শেষে যে প্রতিষ্ঠানগুলোর যোগ্যতা সঠিক ছিল সেগুলো এমপিওভুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়। ১৫ দিনের মধ্যে শুনানির ফলাফল প্রকাশের কথা থাকলেও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি দেশের বাইরে থাকায় সেটি সম্ভব হয়নি।

এ প্রসঙ্গে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব (বেসরকারি মাধ্যমিক-৩) সোনা মনি চাকমা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আপিল নিষ্পত্তির ফলাফল প্রস্তুত। শিক্ষামন্ত্রী দেশের ফেরার পর নতুন এমপিওভুক্ত হওয়া প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করা হবে।

প্রসঙ্গত, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ এর আলোকে সারা দেশের বিভিন্ন স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) এমপিওভুক্তির জন্য গত বছরের ৩০ সেপ্টেম্বর গণবিজ্ঞপ্তি জারি করা হয়।

এতে অনলাইনে ওই বছরের ১০ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত আবেদন গ্রহণের সময়সীমা নির্ধারণ করে দেয়া হয়। অনলাইনে ৪ হাজার ৭২৯টি আবেদন জমা পড়ে।

যাচাই বাছাই শেষে এমপিও পাওয়ার যোগ্য শিক্ষাপ্রতিষ্ঠান নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ৬৬৬টি, মাধ্যমিক বিদ্যালয় ১ হাজার ১২২টি, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ১৩৬টি, উচ্চ মাধ্যমিক কলেজ ১০৯টি এবং ডিগ্রি কলেজ ১৮টিসহ সর্বমোট ২ হাজার ৫১টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য চলতি বছরের ৬ আগস্ট আদেশ জারি করা হয়। অবশিষ্ট ২ হাজার ৬৭৮টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য যোগ্য বিবেচিত হয়নি।

যে সব শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হওয়ার যোগ্য বিবেচিত হয়নি, সে সব শিক্ষাপ্রতিষ্ঠানের কাছ থেকে নীতিমালার ১৬.৪ ধারা অনুযায়ী আপিল আবেদনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আপিল আবেদন গ্রহণের সময়সীমা নির্ধারিত ছিল গত ২১ জুলাই পর্যন্ত।

হরমুজ প্রণালিতে ‘প্রজেক্ট ফ্রিডম’ অভিযান শুরু যুক্তরাষ্ট্রের
  • ০৬ মে ২০২৬
চরফ্যাশনে ৭ সাংবাদিকের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা
  • ০৬ মে ২০২৬
রোহিঙ্গা ক্যাম্পে বন্দুকযুদ্ধে নিহত ১
  • ০৬ মে ২০২৬
ক্লাস শুরুর আগেই দুই মাসের সেশনজটে জাবির প্রথম বর্ষের শিক্ষ…
  • ০৬ মে ২০২৬
রাজনীতি নিষিদ্ধের দাবি জানানোয় তিন ছাত্রী বহিষ্কার, রাতে উত…
  • ০৫ মে ২০২৬
ব্যানার ছেঁড়া নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুখোমুখি ছাত্রদল-হল …
  • ০৫ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9