কমিটিবিহীন কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষকরা এমপিওভুক্ত হতে পারবেন

১৫ সেপ্টেম্বর ২০২২, ০৮:২৮ PM
কারিগরি ও মাদ্রাসা বিভাগ

কারিগরি ও মাদ্রাসা বিভাগ © ফাইল ছবি

নিয়মিত কমিটিবিহীন বিভিন্ন বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃক সুপারিশকৃত শিক্ষকরা এমপিওভুক্ত হতে পারবেন।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন উপসচিব সাজ্জাদ হোসেন।

আদেশে বলা হয়েছে, ``এডহক বা বিশেষ কমিটি/কমিটি বিহীন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কিংবা মামলা বা অন্য কোন কারণে যে সকল কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি গঠনে জটিলতার সৃষ্টি হয়, সেক্ষেত্রে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃক সুপারিশকৃত শিক্ষকদের নিয়োগ/যোগদান পত্রে/এমপিওভুক্তির প্রস্তাবে জেলা সদরের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে জেলা প্রশাসক/অতিরিক্ত জেলা প্রশাসক এবং জেলা সদরের বাইরের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার প্রতিস্বাক্ষর করবেন।

পরবর্তীতে নিয়মিত কমিটি গঠিত হলে এনটিআরসিএ কর্তৃক সুপারিশকৃত শিক্ষকদের নিয়োগ অবশ্যই নিয়মিত কমিটি কর্তৃক ভূতাপেক্ষভাবে অনুমোদন করতে হবে;

বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ [ভোকেশনাল, ব্যবসায় ব্যবস্থাপনা (বিএম), কৃষি ডিপ্লোমা ও মৎস্য ডিপ্লোমা) (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত) অনুযায়ী কারিগরি শিক্ষা অধিদপ্তর এমপিও সংক্রান্ত কার্যক্রম গ্রহণ করবে।''

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬