রামকৃষ্ণ মিশন স্কুলে তিন মাসের বেতন মওকুফ

০৩ অক্টোবর ২০২০, ১২:৪০ PM
রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়

রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয় © ফাইল ফটো

নভেল করোনা ভাইরাস সংক্রমণের বিষয়টি বিবেচনায় নিয়ে চলতি বছরের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত শিক্ষার্থীদের তিন মাসের টিউশন ফি মওকুফ করেছে ঢাকা রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। এমন মহৎ উদ্যোগ গ্রহণের জন্য স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।

রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয় প্রকাশ সরকার এ বিষযটি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে রামকৃষ্ণ মিশন ঢাকার সম্পাদক স্বামী পূর্ণাত্মানন্দ বলেন, করোনা ভাইরাস মহামারির কারণে অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের পড়াশোনা নিয়ে আমরা চিন্তিত। স্কুলের অধিকাংশ শিক্ষার্থী সমাজের সুবিধা বঞ্চিত শ্রেণির অন্তর্ভুক্ত। অনেক অভিভাবক চাকরি হারিয়েছেন, জীবিকা নির্বাহের ন্যূনতম বেতন না পেয়ে আর্থিকভাবে অস্বচ্ছল জীবনযাপন করছেন। এর কারণে বিদ্যালয়ের মাসিক টিউশন ফি বহন করা অনেক অভিভাবকের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে।

তিনি আরো জানান, করোনা ভাইরাসের চলমান পরিস্থিতিতে অভিভাবকদের আর্থিক সংকটে কিছুটা স্বস্তি দিতে রামকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের আগামী তিন মাসের সম্পূর্ণ টিউশন ফি ছাড়ের সিদ্ধান্ত নিয়েছে।

 

জাহাজের পতাকা জাল করে ইরানকে সহায়তা, ভারতীয় দম্পতির বিরুদ্ধ…
  • ০৫ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা রোনালদোর
  • ০৫ নভেম্বর ২০২৬
বিএমইউর ল্যাবরেটরি সার্ভিস সেন্টারকে ‘সেন্টার অব এক্সিলেন্স…
  • ০৫ নভেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি: লিখিত পরীক্ষায় ভালো করার কৌশল
  • ০৫ নভেম্বর ২০২৬
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে জনবল নিয়োগ, আবেদন অনলাইনে 
  • ০৫ নভেম্বর ২০২৬
হৃদরোগীদের পুনর্বাসনে দেশে যুক্ত হচ্ছে আন্তর্জাতিক মডেল
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950