শিক্ষাপ্রতিষ্ঠানে বৈষম্যের শিকার অ‌ফিস সহকারীরা

বরিশালে মানববন্ধনে বক্তারা
২২ সেপ্টেম্বর ২০২০, ০৬:১১ PM

© টিডিসি ফটো

গা‌জীপুরের কাপা‌সিয়ায় এক অ‌ফিস সহকারীকে ভ্রাম‌্যমান আদালত কতৃক জ‌রিমানা আদায়ের প্রতিবাদ ও ৬ দফা দা‌বি‌তে ব‌রিশালে মানববন্ধন অনু‌ষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে অ‌শ্বিনী কুমার হলের সামনে মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ বরিশাল জেলা কমিটি। মানববন্ধ‌নে সভাপ‌তিত্ব করেন জেলা সভাপ‌তি গা‌জি আব্দুস ছালাম।

এ কর্মসূচীতে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন বাংলাদেশ কলেজ শিক্ষক স‌মি‌তির নেতৃবৃন্দ। বক্তারা কাপা‌সিয়ার ঘটনার তীব্র নিন্দা এবং জ‌রিমানার সিদ্ধান্ত প্রত‌্যাহারের দা‌বি জানান। একই সাথে শিক্ষাপ্রতিষ্ঠানে অ‌ফিস সহকারীদের কর্মঘন্টা নির্ধার‌নের দা‌বি জা‌নিয়ে ব‌লেন, যতক্ষণ শিক্ষক স্কুলে থাকবেন, ততক্ষণ অ‌ফিস সহকারী থাক‌বেন। করোনাকালীন অ‌ফিস সহকারীদের দিনরাত কাজ করতে হচ্ছে, নেই কোন প্রনোদনা। বক্তারা তৃতীয় শ্রেণী কর্মচারীদের ১০ম গ্রেডে বেতন প্রদানের জোর দা‌বি জানান।

মানববন্ধ‌নে বাক‌শিস জেলা সভাপ‌তি অধ‌্যক্ষ মহ‌সিন উল ইসলাম হাবুল ব‌লেন, এটা চির সত‌্য প্রতি‌টি শিক্ষাপ্রতিষ্ঠা‌নে অ‌ফিস সহকারীরা বৈষম্যের শিকার। বেতন, পদোন্ন‌তি, কর্মঘন্টা বিষয়ে দ্রুত সরকা‌রের পদ‌ক্ষে‌পের দা‌বি জানান। তি‌নি গা‌জীপু‌রের জ‌রিমানার তীব্র নিন্দা জা‌নিয়ে বলেন, যি‌নি শিক্ষাপ্রতিষ্ঠানের অ‌ফিস সহকারী‌কে জ‌রিমানা ক‌রে‌ছেন, তার জ্ঞান নিয়ে য‌থেষ্ট সন্দেহ র‌য়ে‌ছে। অ‌বিল‌ম্বে তি‌নি জ‌রিমানা প্রত‌্যাহা‌রের দা‌বি জানান।

জেলা সভাপ‌তি গা‌জি আব্দুস ছালাম মানব বন্ধনে ৬‌টি দা‌বি মে‌নে নেয়ার জন‌্য সরকারের প্রতি আহবান জানান। মানববন্ধনে আরও বক্তব‌্য রাখেন শিক্ষক নেতা আ‌মিনুল ইসলাম খোকন, জেলা সম্পাদক ফি‌রোজ আহ‌মেদ, হা‌বিবুর রহমান প্রমুখ।

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীর তালিকায় মাদক মামলায় সাজাপ…
  • ০৯ আগস্ট ২০২৬
লটারির কারণে জেলা স্কুলের আগের মান আর নেই
  • ০৯ আগস্ট ২০২৬
জাবি শিক্ষক সমিতির নতুন সভাপতি অধ্যাপক এমরান জাহান
  • ০৯ আগস্ট ২০২৬
জবিতে শিক্ষক হেনস্তার অভিযোগ: জকসু ও ছাত্রদলের পাল্টাপাল্টি…
  • ০৯ আগস্ট ২০২৬
কৃষকের কষ্টার্জিত ২ লাখ টাকা কেটে নষ্ট করল ইঁদুর-উইপোকা
  • ০৯ আগস্ট ২০২৬
৫০৩ কোটির বাজেট অনুমোদন: পরিকল্পনার শেষ নেই, বাস্তবায়ন কতটু…
  • ০৮ আগস্ট ২০২৬