করোনা শেষ হলেও দুই কোটি মেয়ের স্কুলে ফেরা হবে না: মালালা

২১ সেপ্টেম্বর ২০২০, ১০:১৬ AM
মালালা ইউসুফজাই

মালালা ইউসুফজাই

করোনা মহামারি কেটে যাওয়ার পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলে গেলেও দুই কোটি নারী শিক্ষার্থীর আর কখনোই স্কুলে ফেরা হবে না বলে শঙ্কা প্রকাশ করেছেন শান্তিতে নোবেলজয়ী এবং নারী অধিকারকর্মী মালালা ইউসুফজাই।

এরই মধ্যে কিছুটা গতি ফিরতে শুরু করেছে চলমান পরিস্থিতির। সম্প্রতি কিছু দেশের শিক্ষাপ্রতিষ্ঠান খুলেও দেয়া হয়েছে। তবে বিশ্বের অধিকাংশ দেশই এখনও আগের পরিস্থিতিতেই রয়েছে। যার ফলে অনিশ্চয়তা মধ্যে রয়েছে বিশ্বের ১৬০ কোটি শিক্ষার্থীর শিক্ষা জীবন।

তবে বিশ্ব এই পরিস্থিতি সামলে উঠলে দেশে দেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ফের খুলে দেয়া হলেও কতজন নারী শিক্ষার্থী পুনরায় স্কুলে পড়াশোনা করতে যাবেন, তা নিয়ে সন্দিহান মালালা ইউসুফজাই। জাতিসংঘের এক অনুষ্ঠানে বক্তৃতা দেয়ার সময় তাই নারী শিক্ষার্থী ঝড়ে পড়ার আশঙ্কার কথাই শোনালেন তিনি।

মালালা বলেন, ‌‌‌‘মহামারি সংকট শেষ হলেও কেবল শিক্ষাক্ষেত্রে আরও দুই ‌কোটি মেয়ে ঝড়ে পড়বে। যাদের আরও কখনোই ফেরা হবে না স্কুলে। ইতোমধ্যে‌ গোটা বিশ্বে শিক্ষাক্ষেত্রে বরাদ্দের ঘাটতি ২০০ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।‌’

পাকিস্তানের জাতীয় দৈনিক ডনের প্রতিবেদন অনুযায়ী জাতিসংঘ সাধারণ পরিষদের আয়োজিত একটি আয়োজনের বিরতিতে দেয়া বক্তৃতার সময় মালালা বলেন, নারী শিক্ষার মতো বিশ্বের সামষ্টিক লক্ষ্যগুলো অর্জনে মারাত্মক আঘাত হেনেছে কোভিড-১৯।

মালালা আরও বলেন, ‌‘‌১২ বছর বয়সী প্রত্যেক শিশুকে সমান শিক্ষা প্রদানে আর কবে প্রয়োজনীয় তহবিল বরাদ্দের প্রতিশ্রুতি দেবেন?কবে শান্তি ও শরণার্থীদের সুরক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন?‌ আর কবে আপনারা পরিবেশ দূষণ রোধে পদক্ষেপ নেবেন?‌’‌‌

এর আগে জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী করোনা ১৯০ দেশের ১৬০ কোটি শিক্ষার্থীকে ক্ষতিগ্রস্ত করেছে; এমন এর আগে কখনো হয়নি। এই সংকটে যে ৯৪ শতাংশ শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত, তাদের ৯৯ শতাংশ নিম্ন এবং নিম্ন-মধ্যম আয়ের দেশের।

জাইমা রহমান চেলসির নারী দলে গোলকিপার হিসেবে সুযোগ পেয়েছিলেন
  • ২২ মার্চ ২০২৬
‘ঈদের নতুন জামা লুকিয়ে রাখতাম’
  • ২২ মার্চ ২০২৬
হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের
  • ২২ মার্চ ২০২৬
ব্যক্তিগত জীবন বাদ দিয়ে হলেও শিক্ষায় মনোনিবেশ করতে হবে আমাক…
  • ২২ মার্চ ২০২৬
বিরক্ত হয়ে অনেকে সাংবাদিক পরিচয় দিতে লজ্জা পান: তথ্যমন্ত্রী
  • ২২ মার্চ ২০২৬
ঢাবিতে ছাত্রলীগের বিক্ষোভ, ব্যবস্থা নিতে পুলিশকে আলটিমেটাম
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence