বাড়িতে ক্লাস নিয়ে ১০ হাজার টাকা জরিমানা গুনলেন স্কুল শিক্ষিকা

২০ সেপ্টেম্বর ২০২০, ০৫:৩৫ PM

© সংগৃহীত

করোনাকালীন সময়ে সরকারি নির্দেশনা অমান্য করে পাঠদান করার দায়ে বগুড়ার শাজাহানপুরে এক শিক্ষিকাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। স্থানীয় ব্র্যাক স্কুলের শিক্ষিকা লাইলী খাতুনকে (৩৮) এ জরিমানা করা হয়।

আজ রবিবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিক খান ভ্রাম্যমাণ আদালতে এই জরিমানাদেশ দেন। এ সময় উপজেলা শিক্ষা অফিসার কামরুল হাসান প্রসিকিউশন কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক খান জানান, করোনাকালীন সরকারি নির্দেশনা অমান্য করে উপজেলার আড়িয়া ইউনিয়নের সোনাইদিঘী মধ্যপাড়ায় নিজ বাড়িতে ব্র্যাক শিশু নিকেতনের শিক্ষার্থীদের পাঠদানের খবর আসে। রবিবার দুপুরে সেখানে অভিযান চালিয়ে ব্র্যাক শিশু নিকেতনের লাইলী খাতুনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি পরবর্তীতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশ করা হবে এসএসসির ফল
  • ০৯ আগস্ট ২০২৬
মিয়ানমারের নাগরিক পরিচয়ে পালাচ্ছিলেন সন্ত্রাসী বড় সাজ্জাদের…
  • ০৯ আগস্ট ২০২৬
শোকার্ত ইন্টার মায়ামিকে হারিয়ে দিল মেক্সিকোর ক্লাব মনতেরের
  • ০৯ আগস্ট ২০২৬
সরকারকে আল্টিমেটাম দিয়ে আন্দোলনে নামার ঘোষণা ইনকিলাব মঞ্চের
  • ০৯ আগস্ট ২০২৬
দিল্লিতে হাসিনার সংবাদ সম্মেলনে বিশেষ বক্তা সাতক্ষীরার তরুণ…
  • ০৯ আগস্ট ২০২৬
বিশ্বকাপে বাজিমাত, বড় বড় ক্লাবে উদীয়মান তারকা ফুটবলাররা
  • ০৯ আগস্ট ২০২৬