পাকিস্তানে স্কুল খোলার তিন দিনেই ৩৪ শিক্ষার্থীর করোনা পজিটিভ

১৯ সেপ্টেম্বর ২০২০, ০৪:১১ PM

© সংগৃহীত

করোনাভাইরাস সংক্রমণের মধ্যেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলার তিন দিনের মাথায় পাকিস্তানের ৩৪ জন শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটির পাঞ্জাব প্রদেশে এ ঘটনা ঘটে। পাকিস্তানের দৈনিক ডন পত্রিকার খবর। 

ডনের এক প্রতিবেদনে বলা হয়েছ, পাঞ্জাবের প্রাথমিক এবং মাধ্যমিক স্বাস্থ্য বিভাগের এক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করে জানান, শিক্ষার্থীদের পাশাপাশি দু’জন কর্মচারীও করোনায় আক্রান্ত হয়েছেন।

তিনি জানান, ইতোমধ্যে করোনাভাইরাসের সংক্রমণ কমাতে ১৬ হাজারের মতো শিক্ষার্থীর রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে।

তবে গত ২৪ ঘন্টায় ওই প্রদেশে ১০১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে ডনের প্রতিবেদনে জানানো হয়।

প্রসঙ্গত, গত সোমবার (১৪ সেপ্টেম্বর) প্রাদেশিক শিক্ষামন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে পাকিস্তানের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী শাফকাত মেহমুদ বলেন, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দেশের থেকে বিশ্ববিদ্যালয়, কলেজ এবং নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।

এরপর এক দফা পর্যালোচনার পরে ২৩ সেপ্টেম্বর থেকে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির ক্লাস চালু করতে চান তারা। সবার শেষে আগামী ৩০ সেপ্টেম্বর থেকে প্রাথমিক বিদ্যালয় খোলার পরিকল্পনা পাকিস্তানের। শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি অর্ধেক করার পরিকল্পনা রয়েছে তাদের।

ব্রাহ্মণবাড়িয়ায় ভুয়া প্রবেশপত্রে পরীক্ষা দিতে এসে আটক ২
  • ০২ জুলাই ২০২৬
অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার নিয়োগ দেবে প্রাণ গ্র…
  • ০২ জুলাই ২০২৬
সিসিটিভিতে ধরা, জামালপুরে মোবাইল নিয়ে পরীক্ষা দিতে এসে বহিষ…
  • ০২ জুলাই ২০২৬
ডিগ্রি ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ…
  • ০২ জুলাই ২০২৬
কেউ বলছেন ‘সহজ’, কারও মন্তব্য ‘ট্রিকি’— কেমন হলো এইচএসসির ব…
  • ০২ জুলাই ২০২৬
পূর্বধলায় এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ
  • ০২ জুলাই ২০২৬