সেপ্টেম্বরেও খুলছে না শিক্ষাপ্রতিষ্ঠান

২৫ আগস্ট ২০২০, ১১:৪৪ PM

© প্রতীকী ছবি

করোনাভাইরাসের সংক্রমণের কারণে মার্চের মাঝামাঝি সময় থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সর্বশেষ ঘোষণা অনুযায়ী, আগামী ৩১ আগস্ট পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি আছে। এ অবস্থায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের জিজ্ঞাসা, শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি কি আরও বাড়বে, নাকি খুলে দেওয়া হবে?

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশে করোনার প্রাদুর্ভাব না কমায় শিক্ষাপ্রতিষ্ঠান আরও এক দফায় ছুটি বাড়ানো হচ্ছে। এক্ষেত্রে সেপ্টেম্বর মাস পুরো ছুটি থাকবে বলে ইঙ্গিত দিয়েছেন দেশের শিক্ষা ব্যবস্থার দায়িত্বে থাকা শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নীতিনির্ধারকরা। তবে এ সময় সংসদ টিভি এবং বেতারে ক্লাস পরিচালনা ছাড়াও অনলাইনে পাঠদান কার্যক্রম অব্যাহত থাকবে।

জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আলোচনা করে আগামীকাল বৃহস্পতিবারের (২৭ আগস্ট) মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেবে। দুই মন্ত্রণালয়ই নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে, সেপ্টেম্বরেও শিক্ষাপ্রতিষ্ঠান খোলা যাবে না।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি একাধিকবার জানিয়েছেন, সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার মতো পরিবেশ হয়নি। খোলার মতো পরিবেশ হলে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে গণমাধ্যমকে জানিয়ে দেওয়া হবে।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার মতো পরিবেশ হয়নি। ভবিষ্যৎ প্রজন্মকে আমরা ধ্বংস হতে দেব না, এ জন্য আমরা বদ্ধ পরিকর।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর ১৭ মার্চ থেকে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। কয়েক দফা বাড়িয়ে আগামী ৩১ আগস্ট পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করেছে সরকার। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের এ সময় পাঠদানের ধারাবাহিকতা রাখতে সংসদ টিভি এবং বেতারে ক্লাস পরিচালনা ছাড়াও অনলাইনে পাঠদান অব্যাহত রয়েছে।

ইন্টারনেটের গতি কম থাকবে তিনদিন
  • ০৮ এপ্রিল ২০২৬
আন্দোলনকারীদের দায়মুক্তি দিয়ে জুলাই গণঅভ্যুত্থান বিল পাস
  • ০৮ এপ্রিল ২০২৬
মায়ের মৃত্যুতে মানসিক হতাশা, কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ০৮ এপ্রিল ২০২৬
রুয়েটের সেলিম হলের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে শিক্…
  • ০৮ এপ্রিল ২০২৬
যেন হীরক রাজার দেশে ফিরে যাচ্ছি: মনিরা শারমীন 
  • ০৮ এপ্রিল ২০২৬
কাল শেরপুর-৩ আসনে নির্বাচন, ১২৮ কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচ…
  • ০৮ এপ্রিল ২০২৬
close