স্কুলের প্রধান ফটকে তালা ঝুলিয়ে ভেতরে পরীক্ষা!

১৭ জুলাই ২০২০, ০৯:৫৬ AM

© সংগৃহীত

করোনা পরিস্থিতিতে এর আগে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা করা হয়েছে। কিন্তু গাজীপুর সিটি করপোরেশনের জরুন এলাকার শাহীন ক্যাডেট একাডেমি স্কুলের প্রধান ফটকে তালা ঝুলিয়ে ভেতরে শিক্ষার্থীদের দ্বিতীয় সাময়িক পরীক্ষা নিচ্ছিল।

আর এ জন্য স্কুলটিকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার গাজীপুরের কোনাবাড়ী এলাকায় এমন ঘটনা ঘটে।

জানা গেছে, স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে শাহীন ক্যাডেট একাডেমির কোনাবাড়ী শাখায় গিয়ে এর সত্যতা পান ভ্রাম্যমাণ আদালত। এদিকে স্কুল কর্তৃপক্ষ অপরাধ স্বীকার করেও জরিমানা থেকে রেহাই পায়নি। সরকারি নির্দেশ অমান্য করার দায়ে জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিষা রানী কর্মকার। 

সড়ক দুর্ঘটনায় মারা গেলেন ববি শিক্ষার্থী, অনির্দিষ্টকালের জন…
  • ০৯ আগস্ট ২০২৬
সড়ক দুর্ঘটনায় ববি শিক্ষার্থী আহত, ৪ দফা দাবিতে মহাসড়ক অবর…
  • ০৯ আগস্ট ২০২৬
রাত পোহালেই ১৮ লাখ শিক্ষার্থীর অপেক্ষা শেষ হচ্ছে
  • ০৯ আগস্ট ২০২৬
শেখ হাসিনার সঙ্গে স্কুল শিক্ষিকার কথোপকথন, ভিডিও ভাইরাল
  • ০৯ আগস্ট ২০২৬
বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি
  • ০৯ আগস্ট ২০২৬
বিদ্যুৎ নিয়ে সমালোচনা বিচারকের, আদালত ভাঙচুর করলেন স্বেচ্ছা…
  • ০৯ আগস্ট ২০২৬