অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন বাংলাদেশি

০৭ জুলাই ২০২০, ০৯:৩৩ AM

© সংগৃহীত

ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় (ইউডব্লিউএ) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান প্রকৌশলী ও শিক্ষাবিদ অধ্যাপক ড. অমিত চাকমা। ১৯তম ভাইস চ্যান্সেলর হিসেবে যোগদান করেছেন তিনি।

ইউডব্লিউএ’র চ্যান্সেলর রবার্ট ফরাসি এসি বলেন, অধ্যাপক অমিতকে যোগ্যতা এবং দক্ষতার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের সিনেট নিয়োগ দিয়েছে। তিনি বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছেন প্রাকৃতিক গ্যাস প্রকৌশল ও পেট্রোলিয়াম বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক গবেষণার জন্য।

কানাডার ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অন্টারিওর প্রেসিডেন্ট ও ভাইস চ্যান্সেলর ছিলেন অমিত চাকমা। ২০১৭ সালে অধ্যাপক ড. অমিত চাকমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫০তম সমাবর্তনে সমাবর্তন বক্তা ছিলেন। সমাবর্তনে তাকে সম্মানসূচক ডক্টরেট অব সায়েন্স ডিগ্রি দেওয়া হয়।

১৯৫৯ সালে পার্বত্য চট্টগ্রামে এই গবেষকের জন্ম। বাংলাদেশে উচ্চ মাধ্যমিক পড়াশোনা শেষে তিনি আলজেরিয়া সরকারের বৃত্তি নিয়ে পড়তে যান। সেখানে ১৯৭৭ সালে রাসায়নিক প্রকৌশল থেকে প্রথম স্থান অধিকার করে স্নাতক ডিগ্রি লাভ করেন। পরে উচ্চশিক্ষা ও গবেষণার জন্য কানাডায় পাড়ি দেন।

সেখানকার ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়া থেকে অমিত চাকমা রাসায়নিক প্রকৌশল বিষয়ে এমএএসসি ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পরে ইউনিভার্সিটি অব ক্যালগারির রাসায়নিক প্রকৌশল বিভাগে অধ্যাপক, ইউনিভার্সিটি অব রেজিনায় রাসায়নিক প্রকৌশল বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

১৯৯৯ থেকে ২০০১ পর্যন্ত রেগিনার ভাইস-প্রেসিডেন্ট রিসার্চ হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০১ সালে ইউনিভার্সিটি অব ওয়াটারলু-র অ্যাকাডেমিক ভাইস-প্রেসিডেন্ট এবং প্রভোস্টের দায়িত্ব গ্রহণ করেন। সর্বশেষ দুই মেয়াদে ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অন্টারিওর উপাচার্যের দায়িত্ব পালন করেন।

দাখিল পরীক্ষায় বোর্ড বৃত্তি পেলেন ১৩৫০ জন, দেখুন তালিকা
  • ০৫ নভেম্বর ২০২৬
রাজধানীতে গ্যাস-বিদ্যুৎ ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে জাম…
  • ০৫ নভেম্বর ২০২৬
রোনালদোর বিদায় নিয়ে পর্তুগিজ ফুটবল ফেডারেশনের বিবৃতি, যা বল…
  • ০৫ নভেম্বর ২০২৬
৫ হাজারের অধিক শিক্ষার্থী নিয়ে ইন্টারন্যাশনাল ইউথ ইমপ্যাক্ট…
  • ০৫ নভেম্বর ২০২৬
আসিফ মাহমুদের ফান পোস্ট থেকে ছড়াল গুজব, ‘সত্য’ ধরে বিভ্রান্…
  • ০৫ নভেম্বর ২০২৬
বেরোবিতে উপাচার্যের কক্ষে শিক্ষক ইস্যুতে কর্মকর্তাদের মারাম…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950