ক্লাসরুম কাঁধে নিয়ে বাড়ি বাড়ি ছুটছেন শিক্ষক

২৫ জুন ২০২০, ০৯:৪৪ AM

© সংগৃহীত

মহামারি করোনা পরিস্থিতিতে বিশ্বের প্রায় সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও অনলাইন ক্লাস কার্যক্রম চালু থাকায় শিক্ষার্থীদের এতে যুক্ত হতে হচ্ছে। কিন্তু প্রযুক্তিগত কোনও সুবিধা নেই এমন সব শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে শিক্ষার বর্তমান সব কার্যক্রম থেকে। ইন্দোনেশিয়ার মধ্য জাভা প্রদেশের পার্বত্য এলাকা মাগেলানে এ রকম সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় এগিয়ে এসেছেন এক শিক্ষক। বাড়ি বাড়ি গিয়ে পরম মমতায় শিক্ষার্থীদের পাঠদান করছেন তিনি।

ইন্দোনেশিয়ার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হেনরিকাস সুরোতো আবারো প্রমাণ করলেন শিক্ষকতা যে মহান পেশা। বিশ্বে ভাইরাস পরিস্থিতির শুরু থেকেই থমকে আছে শিক্ষা কার্যক্রম। শিক্ষার্থী অন্তঃপ্রাণ সুরোতো তাই গোটা ক্লাসরুম কাঁধে নিয়ে ছুটছেন তাদের ঘরে ঘরে।

ইন্দোনেশিয়ার বহু দুর্গম অঞ্চলে, ইন্টারনেট তো দূরের কথা, মোবাইল নেটওয়ার্কই নেই। তাই মধ্য জাভা প্রদেশের পার্বত্য এলাকা মাগেলানে যেসব শিক্ষার্থী অনলাইন ক্লাস করতে পারছে না, তাদের জন্য আছেন সুরোতো স্যার। বাড়ির উঠোনকেই ক্লাসরুম বানিয়ে নিচ্ছেন তিনি। আর শিক্ষার্থীরা বলছে, বিদ্যালয়ে যেতে না পারলেও, পড়াশোনায় কোন ব্যাঘাত ঘটছে না তাদের।

একজন অভিভাবক বলেন, বাবা মায়ের চেয়ে শিশুরা তাদের শিক্ষককে বেশি মানে। অনেক সময় দেখা যায়, আমাদের কথা শুনছে না। কিন্তু শিক্ষককে দেখে ভয়ে ঠিকই পড়তে বসছে। মি. সুরোতো না থাকলে ওদের পড়শোনা কঠিন হয়ে যেত।

বাড়ি বাড়ি গিয়ে প্রতিদিন ৬ ঘণ্টা করে পাঠদানে, এরপরও কোন কষ্ট নেই। হাসিমুখে এমনটাই বললেন, ৫৭ বছর বয়সী হেনরিকাস সুরোতো।

তিনি বলেন, আমি একজন শিক্ষক আর এটা আমার দায়িত্ব। যেকোন পরিস্থিতিতে আমার ছাত্র-ছাত্রীদের পড়শোনা নিশ্চিত করতে হবে সবার আগে। কিন্তু বৃষ্টির দিনে একটু সমস্যা হয় চলাফেরা করতে। তবে কোনো কষ্টই কষ্ট মনে হয় না, যখন ওদের পড়তে দেখি।

ইন্দোনেশিয়ার বালিতে কিউএস হায়ার এডুকেশন সামিট: এশিয়া প্যাসি…
  • ০৫ নভেম্বর ২০২৬
আগের সূচি ও যোগ্যতার আলোকেই ঢাবিতে ভর্তি আবেদন ও পরীক্ষা, ব…
  • ০৫ নভেম্বর ২০২৬
দাখিল পরীক্ষায় বোর্ড বৃত্তি পেলেন ১৩৫০ জন, দেখুন তালিকা
  • ০৫ নভেম্বর ২০২৬
রাজধানীতে গ্যাস-বিদ্যুৎ ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে জাম…
  • ০৫ নভেম্বর ২০২৬
রোনালদোর বিদায় নিয়ে পর্তুগিজ ফুটবল ফেডারেশনের বিবৃতি, যা বল…
  • ০৫ নভেম্বর ২০২৬
৫ হাজারের অধিক শিক্ষার্থী নিয়ে ইন্টারন্যাশনাল ইউথ ইমপ্যাক্ট…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950