শিক্ষকের বদলি ঠেকাতে ডিসিকে ছাত্রীদের স্মারকলিপি

০৬ জানুয়ারি ২০২০, ১১:৩৫ AM

© সংগৃহীত

ঝিনাইদহ সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষকের বদলি ঠেকাতে জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ে স্মারকলিপি দিয়েছে প্রায় ২শ শিক্ষার্থী। রোববার (৫ জানুয়ারি) দুপুরে ডিসি সরোজ কুমার নাথের কাছে এ স্মারকলিপি দেয় তারা।

গত ২ জানুয়ারি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী ঝিনাইদহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী শিক্ষক মো. নাজমুল ইসলামকে ফরিদপুর জেলার কামারখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বদলির নির্দেশ দেয়া হয়। এ অবস্থায় প্রিয় শিক্ষকের বদলির খবর শুনে ক্ষুব্ধ হয়ে ওঠে শিক্ষার্থীরা। তাই তার বদলির আদেশ বাতিল করে পুনরায় এখানে বহাল রাখার দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে স্মারকলিপি দেয় তারা।

বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লক্ষ্মী রানী পোদ্দার বলেন, শিক্ষার্থীরা মূলত তাদের প্রিয় শিক্ষকের বদলির আদেশ স্থগিতের জন্যই এ স্মারকলিপি দিয়েছে। বাস্তবিক অর্থে নাজমুল সাহেব তার পাঠদানের দক্ষতার কারণে শিক্ষার্থীদের কাছে খুবই প্রিয় একজন শিক্ষক। তার বদলির আদেশের আমাদেরও খুব খারাপ লাগছে।

এ বিষয়ে ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ বলেন, বালিকা উচ্চ বিদ্যালয়ের বাংলার সহকারী শিক্ষক মো. নাজমুল ইসলাম বদলি হয়েছেন। এই বদলির আদেশ স্থগিতের জন্য ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আমার কাছে একটি স্মারকলিপি দিয়েছেন। আমি স্মারকলিপি গ্রহণ করেছি এবং শিক্ষার্থীদের আশ্বাস দিয়েছি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অবহিত করব।

বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী জিনিয়া জানান, নাজমুল স্যার আমাদের সবার প্রিয় স্যার। স্যার ক্লাসে খুবই সুন্দরভাবে পাঠদান করান। যার ফলে আমরা খুবই সহজভাবে যে কোনো জটিল বিষয় শিখতে পারছি। কিন্তু স্যারের বদলির কথা জানতে পেরে খুবই কষ্ট পেয়েছি আমরা। স্যার আমাদের স্কুলেই থাকেন এজন্য বদলির আদেশ বাতিলের জন্য জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি প্রদান করেছি।

 

 

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যা জানাল সরকার
  • ১০ আগস্ট ২০২৬
শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে নয়, এনটিআরসিএতে…
  • ১০ আগস্ট ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নতুন প্রক্টর নিয়োগ নিয়ে গুঞ্জন, আলোচ…
  • ১০ আগস্ট ২০২৬
সিনিয়র অফিসার নিয়োগ দেবে ব্র্যাক, আবেদন ১৮ আগস্ট পর্যন্ত
  • ১০ আগস্ট ২০২৬
ভাইরাল দাঁড়িপাল্লা নিয়ে যে ব্যাখ্যা দিলেন চিত্রশিল্পী
  • ১০ আগস্ট ২০২৬
ফুটবলে বেজোসের বড় পদক্ষেপ, লিভারপুলের এক-তৃতীয়াংশ কিনতে এগি…
  • ১০ আগস্ট ২০২৬