নতুন বই পাবে ১ হাজার ৫২টি প্রাথমিক বিদ্যালয়

৩১ ডিসেম্বর ২০১৯, ১০:৩৫ AM

© সংগৃহীত

১ জানুয়ারি বই উৎসব উপলক্ষে হবিগঞ্জের ১ হাজার ৫২টি প্রাথমিক বিদ্যালয়ের ১৮ লাখ ৬ হাজার ৬শ’ ৬৪ জন শিক্ষার্থীর হাতে তুলে দেয়া হবে নতুন বই। শুধু সরকারি বা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নয়, পাশাপাশি নিয়ম-নীতি অনুসরণ করে চলা বেশ কয়েকটি কিন্ডারগার্ডেনেও নতুন বই বিতরণ করা হবে। সকল প্রস্তুতি সম্পন্ন করেছে প্রাথমিক শিক্ষা অফিস।

হবিগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিও) আমিরুল ইসলাম বলেন, বুধবার (১ জানুয়ারি) সারা জেলায় একযোগে নতুন বই বিতরণ করা হবে।
এ ছাড়াও বইয়ের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে অনুশীলন খাতা বিতরণ করা হবে বলেও জানান তিনি।

এদিকে প্রাথমিকের শিক্ষার্থীদের নতুন বইয়ের সঙ্গে ‘স্কুল ড্রেস’ কেনার জন্য দুই হাজার টাকা করে দেয়ার ঘোষণা থাকলেও তা দেয়া হচ্ছে না বলে জানান প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।

৩ পরীক্ষার্থীকে পাস করাতে পারেননি ১১ শিক্ষক
  • ১০ আগস্ট ২০২৬
শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে, বৃষ্টিতে ভিজে …
  • ১০ আগস্ট ২০২৬
জামিন পেলেন এমপি গাজী নজরুল
  • ১০ আগস্ট ২০২৬
ট্রেইনি রিলেশনশিপ অফিসার নিয়োগ দেবে ট্রাস্ট ব্যাংক, আবেদন ১…
  • ১০ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যা জানাল সরকার
  • ১০ আগস্ট ২০২৬
শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে নয়, এনটিআরসিএতে…
  • ১০ আগস্ট ২০২৬